অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই

AI-classifiedconfidence 90%

Why this classification

Two armed men robbed a journalist at gunpoint on the night of 9 April 2026 in Gazipur, and he was injured when he fell from the auto-rickshaw during the attack. This is a specific, recent armed attack involving a weapon and injury, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
09/04/26•ধান গবেষণা এলাকার কাছে, জয়দেবপুর রেললাইন-গাজীপুর চৌরাস্তা সড়ক

Killed

0

Injured

0

Summary

৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টায় গাজীপুরের ধান গবেষণা এলাকার কাছে অস্ত্রের মুখে দুই ব্যক্তি কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও এসএ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় গাড়ি থেকে পড়ে তিনি হাত-পায়ে আঘাত পান এবং সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রেজাউল করিম রেজা (সাংবাদিক, কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও এসএ টেলিভিশনের চিত্র সাংবাদিক)অস্ত্রধারী দুই ছিনতাইকারীসদর থানার ওসি আমিনুল ইসলাম

Affected infrastructure

মোবাইল ফোন (ছিনতাই)ক্যামেরা (ছিনতাইয়ের উল্লেখ শিরোনামে)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/04/26open original ↗

অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই

অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাই Advertisement যুগান্তর প্রতিবেদন, গাজীপুর প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ধান গবেষণা এলাকার কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি সংবাদ সম্মেলন শেষে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে অটোরিকশাযোগে রওনা হন কোনাবাড়ী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও এসএ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিম। পথিমধ্যে ধান গবেষণা এলাকার কাছে পৌঁছলে অটোরিকশার সামনে বসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি থামাতে বাধ্য করে। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই সামনে থাকা দুজন নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পান সাংবাদিক রেজাউল করিম। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রেজাউল করিম রেজা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার ওসি আমিনুল ইসলাম। তিনি মোবাইল ফোনে জানান, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের বেলায় আপডেট পাওয়াটা খুবই কঠিন, তবে আমরা এ বিষয়ে কাজ করতেছি। ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম রেজা বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাই আমি নগরীর একজন সাধারণ নাগরিক হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।