নামাজের সময় মেলার মাইক বন্ধের অনুরোধ, ইমামের ওপর হামলা

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete physical attack in Gaffargaon, Mymensingh, on 29 May 2026, in which fair organisers beat a mosque imam with iron rods and sticks, seriously injuring his left eye. The article is mainly about the attack itself, not just reactions to it, so it qualifies as a violent incident.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
29/05/26•বখুরা সরদারবাড়ি, যশরা ইউনিয়ন, গফরগাঁও

Killed

0

Injured

1

Summary

ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৯ মে রাতে এশার নামাজের সময় উচ্চ শব্দে মাইক বাজানোর প্রতিবাদ করায় যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হোসেনের ওপর মেলার আয়োজকরা লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালান। এতে তার বাঁ চোখ গুরুতরভাবে আহত হয়, এবং থানায় মামলা হলেও অভিযুক্তরা পলাতক রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মাওলানা ইউসুফ হোসেন (সরদারবাড়ি মসজিদের ইমাম, আহত)মেলার আয়োজক স্থানীয় যুবকরাআ স ম আতিকুর রহমান (গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি)

Tags

Mosque Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 31/05/26open original ↗

নামাজের সময় মেলার মাইক বন্ধের অনুরোধ, ইমামের ওপর হামলা

নামাজের সময় মেলার মাইক বন্ধের অনুরোধ, ইমামের ওপর হামলা হামলায় আহত মসজিদের ইমাম। ছবি: সমকাল নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ৩১ মে ২০২৬ | ০২:২৬ | আপডেট: ৩১ মে ২০২৬ | ০২:২৯ ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজের সময় উচ্চ স্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় এক মসজিদের ইমামের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় সরদারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হোসেনের বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় আলেম-ওলামারা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বখুরা সরদারবাড়ি এলাকায় মসজিদের ঠিক পাশেই স্থানীয় কিছু যুবক মেলার আয়োজন করেন। গতকাল শুক্রবার রাতে এশার নামাজের ওয়াক্ত চলাকালীন মেলায় উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছিল। এতে মসজিদের ভেতরে নামাজের প্রচণ্ড ব্যাঘাত ঘটায় ইমাম মাওলানা ইউসুফ হোসেন মেলার আয়োজকদের সাময়িকভাবে মাইকটি বন্ধ করার অনুরোধ করেন। কিন্তু এই অনুরোধে ক্ষিপ্ত হয়ে মেলার আয়োজকেরা ইমামের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ইমামের ওপর বেধড়ক হামলা চালানো হয়। এতে তার বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ইমামের ওপর এই হামলার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আলেম-ওলামারা। সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নামাজের সময় মাইক বন্ধের অনুরোধ করা কোনো অপরাধ নয়। একজন ইমামের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান একরাম উল্লাহ, খায়রুল উম্মাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য ফজলুল হক, মাদকবিরোধী ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ বিন মনির এবং ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবিরসহ স্থানীয় ওলামা মাশায়েখ ও সাধারণ মুসল্লিরা। জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এই হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতরা পলাতক রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। - বিষয় : - ময়মনসিংহ

Source 2: Jugantor · 30/05/26open original ↗

নামাজের সময় উচ্চস্বরে মাইকিং, প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা

নামাজের সময় উচ্চস্বরে মাইকিং, প্রতিবাদ করায় ইমামের ওপর হামলা Advertisement গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:০০ পিএম হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন আলেম-ওলামারা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নামাজের সময় উচ্চস্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় এক ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে শনিবার (৩০ মে) সকালে পৌর শহরের জামতলা মোড়ে নাগরিক ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আলেম-ওলামারা। এর আগে শুক্রবার (২৯ মে) এশার নামাজের সময় উপজেলার যশরা ইউনিয়নের বখুরা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার মাওলানা ইউসুফ ওই এলাকার হরদারবাড়ি মসজিদের ইমাম। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও সাংবাদিক সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ একরাম উল্লাহ, খায়রুল উম্মাহ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক, কোর্ট ভবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন আসাদী, বরবী ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ বিন মনির, ইত্তেফাকুল উলামা গফরগাঁও শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির প্রমুখ। স্থানীয় সূত্রে জানা গেছে, যশরা ইউনিয়নের বখুরা গ্রামে হরদারবাড়ি এলাকায় ঈদ উপলক্ষে স্থানীয় যুবকরা মসজিদের পাশে একটি মেলার আয়োজন করেন। মেলায় এশার নামাজের সময় উচ্চস্বরে মাইকিং চলায় ইমাম ইউসুফ প্রতিবাদ জানান। এতে মেলার আয়োজকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে স্থানীয় যুবকরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। পিটুনিতে ইমামের বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।