ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য
Why this classification
Two police officers were stabbed in the shoulder while attempting to apprehend muggers in the Sher-e-Bangla Nagar area.
Killed
0
Injured
2
Summary
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার রাত ১টার দিকে জিয়া উদ্যানের সামনে এই ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১২:২০ রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার রাত ১টার দিকে জিয়া (চন্দ্রিমা) উদ্যানের সামনে এ ঘটনা ঘটে। তারা হলেন- শেরেবাংলা নগর থানার এসআই মো. সামসুজ্জোহা ও পিওএমে কর্মরত কনস্টেবল হৃদয় হোসেন। দুজনেরই কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান সমকালকে বলেন, ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলো- রকি ও রাজু ওরফে কালু। তাদের বিরুদ্ধে শাহবাগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি জানান, ছিনতাই করে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাচ্ছিল তিন যুবক। তখন লোকজনের চিৎকার শুনে টহলে থাকা পুলিশের দুই সদস্য মোটরসাইকেল নিয়ে রিকশাটিকে ধাওয়া করেন। একপর্যায়ে আটকের চেষ্টার সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে। তবে আহত হয়েও ছিনতাইকারীদের ছেড়ে দেননি পুলিশ সদস্যরা। তারা দুজনকে আটক করতে সক্ষম হন। পুলিশ জানায়, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষে শুক্রবার সকালে তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। আটক দুই ছিনতাইকারীকে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে। শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। পরে ভবনের পেছন দিক দিয়ে একটি গ্লাস নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তাকে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তি ও তাদের ইন্ধনদাতাদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
