যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as criminal violence in Bhola. It involved BNP against Locals. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
15/08/26•Moniram Bazar

Killed

0

Injured

1

Summary

ভোলার বোরহানউদ্দিনে এক যুবককে আটকে মারধর ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি গত ১৫ আগস্ট ঘটেছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Md. Mehedi Hasan PolinImon HawladarAl Mamun MithuMd. Moniruzzaman

Tags

ExtortionRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 12/01/26open original ↗

ভোলায় যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা

ভোলায় যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পৃথক স্থানে দুই চালককে হত্যা, এলাকায় বিক্ষোভ নিহত মো. শাকিল। ছবি-সংগৃহীত সমকাল ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০০:১৭ ভোলার তজুমদ্দিনে টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল (৩০) নামের এক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় তাঁকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামে স্টাম্প দিয়ে আঘাত করা হয়। রোববার ভোরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট এবং হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানির দোকান এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় রোববার সকালে তাঁর বাবা তজুমদ্দিন থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিলের ছোট ভাই রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। রাকিব ঝগড়া থামাতে গিয়ে তামিমকে চড়থাপ্পড় দেন। ওই দিন সন্ধ্যায় শাকিল স্থানীয় কেরানির দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় তামিম পেছন থেকে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তাঁকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান উপস্থিত লোকজন। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। ভোরে সেখানে তিনি মারা যান। তজুমদ্দিন থানার ওসি আবদুস সালাম জানান, হত্যা মামলার একমাত্র আসামি তামিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যুবককে গুলি করে হত্যা খুলনার রূপসা উপজেলায় আবদুল বাছেদ বিকুল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাগমারা কদমতলা মাঠে এ ঘটনা ঘটে। বিকুল বাগমারা এলাকার আবদুল আওয়ালের ছেলে। তিনি খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় বসবাস করতেন। কিছুদিন আগে রূপসায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন বিকুল। রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, শনিবার রাতে কদমতলা মাঠে বিকুলসহ কয়েকজন বনভোজন করছিলেন। রাত ১টার সময় দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে। দুটি গুলি বিকুলের বুকে এবং একটি গুলি মাথায় বিদ্ধ হয়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে মারা যান। এ ঘটনায় বিকুলের দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামে দুই চালক খুন চট্টগ্রামে ছুরিকাঘাতে ভাড়ায় চলা মোটরসাইকেলের (পাঠাও) চালক ও মাইক্রোবাসচালক হত্যার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ও রোববার ভোরে নগরীর বন্দর ও হাটহাজারী উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহত পাঠাও চালকের নাম আজিয়ার রহমান (৩৬)। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকায়। আজিয়ার মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। তিনি পরিবার নিয়ে থাকতেন নগরের দক্ষিণ মধ্যম হালিশহরের ধোপপুল এলাকায়। নিহত মাইক্রোবাসচালক মাহাবুল আলমের (৩৫) বাড়ি হাটহাজারীর আজিমপাড়ায়। বন্দর থানার এসআই আবু বক্কর জানান, শনিবার রাত দেড়টার দিকে পোর্ট কলোনি এলাকায় ছুরিকাহত অবস্থায় আজিয়ার রহমানকে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে, রোববার ভোরে হাটহাজারীর কলাবাগান এলাকায় দুই-তিন যুবক মাহাবুলের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তাঁর পেটে ও বুকে ছুরিকাঘাত করে সটকে পড়েন তারা। পরে মাহাবুলের মৃত্যু হয়। ভ্যানচালক খুন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মঞ্জু ব্যাপারী (৫০)। তাঁর বাড়ি পূর্ব কাসেমাবাদ গ্রামে। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন মঞ্জু। বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।  জেলের মরদেহ উদ্ধার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর ফেরদৌস মুন্সী নামের এক জেলের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের সাপুরিয়ার খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস একই গ্রামের রহমান মুন্সির ছেলে। (সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধির পাঠানো তথ্য)

Source 2: Jugantor · 19/08/26open original ↗

যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার Advertisement যুগান্তর প্রতিবেদন, ভোলা প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম ছবি: সংগৃহীত ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক যুবককে আটকে মারধর করে ১০ লাখ টাকা দাবির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহ-দপ্তর সম্পাদক ইমন হাওলাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের মো. মেহেদী হাসান পলিন ও ইমন হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার (১৭ আগস্ট) ভুক্তভোগী যুবক মো. আল মামুন মিঠু বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় ছাত্রদলের ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তার পূর্বপরিচিত এবং একই উপজেলার বাসিন্দা। কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে তাদের পরিচয় হয়। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তদের ভাগ্নির জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার কথা বলে তাকে ডেকে মনিরাম বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান পলিন ও ইমন। সেখানে সমকামিতার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে, মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেন মিঠু। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫৭ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। পরে কৌশলে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন মিঠু। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন। অভিযোগের বিষয়ে জানতে বহিষ্কৃত টবগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আল মামুন মিঠু বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।