নকলনবিশকে মারধর দলিল লেখকদের
Why this classification
A group of document writers physically beat a copy clerk named Md. Abdul Mannan inside the Dhamrai sub-registry office on Thursday, 12 March 2026, in protest against alleged bribery. This is a concrete physical attack reported within the 14-day window, so it counts as a violent incident.
Killed
0
Injured
1
Summary
ধামরাই সাব-রেজিস্ট্রি অফিসে ঘুস-দুর্নীতির প্রতিবাদে দলিল লেখকরা সাব-রেজিস্ট্রারের সামনেই নকলনবিশ মো. আব্দুল মান্নানকে ব্যাপক মারধর করেন। ঘটনাটি বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ঘটে; দলিল লেখকদের অভিযোগ, নকলনবিশ দলিল সম্পাদনের সিরিয়াল দিতে ঘুস নেন, যা তিনি অস্বীকার করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নকলনবিশকে মারধর দলিল লেখকদের
ধামরাইয়ে ঘুসের প্রতিবাদ নকলনবিশকে মারধর দলিল লেখকদের Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধামরাইয়ে ব্যাপক অনিয়ম ও ঘুস-দুর্নীতির প্রতিবাদে অফিসের ভেতরেই সাব-রেজিস্ট্রারের সামনেই নকলনবিশকে ব্যাপক মারধর করে দলিল লেখকরা। এ নিয়ে বৃহস্পতিবার চরম উত্তেজনা বিরাজ করছে ওই সাব-রেজিস্ট্রি অফিস ক্যাম্পাসে। নকলনবিশ চেয়েছেন অফিসের ভেতরে তাকে মারধর করার বিচার। অপরদিকে দলিল লেখকরা চেয়েছেন ওই নকলনবিশকে সাব-রেজিস্ট্রারের এজলাস থেকে নকলখানায় সরিয়ে দিতে। এ দুই দাবিতে অফিস এখন মূলত অকার্যকর হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মো. আব্দুল মান্নান নকলখানায় কাজ না করে সাব-রেজিস্ট্রারের এজলাসে চেয়ার-টেবিল নিয়ে বসে থেকে দলিল লেখকদের সকল দলিল সম্পাদনের ব্যবস্থা করেন। দীর্ঘদিন যাবৎ এ দায়িত্ব পালন করে আসছেন সাব-রেজিস্ট্রারের জ্ঞাতসারে। তার বিরুদ্ধে দলিল লেখকরা অভিযোগ করেছেন প্রতিদিন ৭০টি দলিল গ্রহণের পর অপরাপর দলিল গ্রহণ করতে ১ থেকে ৫ হাজার টাকা ঘুস নিয়ে দলিল সম্পাদনের সিরিয়াল দিয়ে থাকেন ওই নকলনবিশ আব্দুল মান্নান। এছাড়া প্রতিটি দানপত্র দলিলের বিপরীতে সাব-রেজিস্ট্রারের নামে ৫ হাজার টাকা করে হাতিয়ে নেন ওই সাব-রেজিস্ট্রারের নামে। এছাড়া আদালতের আদেশসম্বলিত দলিল সম্পাদনে তিনি গাড়িমসি করে সময় ক্ষেপণ করে থাকেন বাড়তি টাকা আদায়ের জন্য। যা দলিল লেখকদের মধ্যে ব্যাপক হারে প্রতিবাদের সৃষ্টি করেছে। দলিল লেখক মো. রেজাউল করিম রাজা বলেন, নকলনবিশ আব্দুল মান্নান সব দলিল লেখকদের কাছ থেকেই সাব-রেজিস্ট্রারের নামে বাড়তি টাকা আদায় করলেও তা সাব-রেজিস্ট্রারকে দেওয়া হয় না। এ টাকা নকলনবিশ আব্দুল মান্নান পকেটস্থ করছে। নকলনবিশ আব্দুল মান্নান বলেন, আমি কারও কাছ থেকে বাড়তি কোনো টাকা আদায় করছি না। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
