সেই কনস্টেবল কুদ্দুস মারা গেছেন

AI-classifiedconfidence 90%

Why this classification

A rickshaw driver deliberately pushed a police constable from a moving auto-rickshaw while trying to escape after the vehicle was seized. The constable suffered a fatal head injury and died on 20 May, so this is a physical attack causing death rather than an ordinary road accident.

Reported by:JugantorSingle source
15/05/26•টোল রোডের রাসমণি ঘাট এলাকা

Killed

1

Injured

0

Summary

গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) রাতে চট্টগ্রামের টোল রোডে জব্দ করা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নেওয়ার সময় চালক জুয়েল চলন্ত রিকশা থেকে কনস্টেবল আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেন, যার ফলে তিনি চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর ২০ মে ২০২৬ (বুধবার) চমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

জুয়েল (অটোরিকশাচালক)আব্দুল কুদ্দুস (পুলিশ কনস্টেবল, সিএমপি ট্রাফিক বিভাগ পশ্চিম)

Affected infrastructure

ব্যাটারিচালিত অটোরিকশা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/05/26open original ↗

সেই কনস্টেবল কুদ্দুস মারা গেছেন

সেই কনস্টেবল কুদ্দুস মারা গেছেন Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় জুয়েল নামের এক রিকশাচালকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। চিকিৎসাধীন অবস্থায় ৬ দিনের মাথায় বুধবার সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। কুদ্দুস সিএমপির ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনীতে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, জুয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে নগরীর টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এ সময় জব্দ করা একটি অটোরিকশা মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন তিনি। টোল রোডের রাসমণি ঘাট এলাকায় পৌঁছালে অটোরিকশাচালক জুয়েল চলন্ত রিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা জুয়েলকে ধরে ফেলে। তখন রিকশার চাকার নিচে পড়ে মাথায় আঘাত পান কুদ্দুস। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক ওইদিনই কুদ্দুসকে আইসিউতে ভর্তি করেছিলেন।