কুমার নদে মিলল শামা ওবায়েদের নিখোঁজ কর্মীর মরদেহ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident in Chowgachha, Jessore, in which one man was hacked to death with a sickle over a land dispute and the attacker was then beaten to death by a mob. Two people died, and a weapon was used, so it clearly qualifies as violence. The same article also reports other deaths in Faridpur, Narsingdi, Sonargaon and Rajshahi, but this record covers only the Jessore incident because it is the clearest violent attack.

Reported by:SamakalSingle source
20/01/26•জগহাটি গ্রাম, চুড়ামনকাটি ইউনিয়ন, চৌগাছা উপজেলা

Killed

1

Injured

0

Summary

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে আব্দুল আলিম পলাশ ধারালো হাসুয়া দিয়ে মুদি দোকানদার রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এরপর বিক্ষুব্ধ জনতা ও রফিকুলের স্বজনদের গণপিটুনিতে পলাশও নিহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল আলিম পলাশরফিকুল ইসলামবিক্ষুব্ধ জনতারফিকুলের স্বজনযশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার

Tags

Land DisputeMurderLynching

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 21/01/26open original ↗

কুমার নদে মিলল শামা ওবায়েদের নিখোঁজ কর্মীর মরদেহ

কুমার নদে মিলল শামা ওবায়েদের নিখোঁজ কর্মীর মরদেহ দেশের বিভিন্ন স্থানে আরও চার মরদেহ উদ্ধার প্রতীকী ছবি সমকাল ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৪:৩২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ১২:১১ ফরিদপুরের নগরকান্দায় ফিরোজ শেখ নামে বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের এক কর্মী নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কুমার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন চাঁপাইনবাবগঞ্জ সদর, যশোরের চৌগাছা, নরসিংদীর রায়পুরা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আরও ৪ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে ছিলেন ফিরোজ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটি পশ্চিমপাড়ার বাসিন্দা ফিরোজ শেখ।  তিনি নিখড়হাটি এলাকার বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি ছিলেন। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে নগরকান্দা থানা পুলিশ কুমার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। ফিরোজ (৫২) নিখড়হাটি পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত শাহজাহান শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিখড়হাটির উত্তরপাড়া এলাকায় কুমার নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সেটি ফিরোজের বলে শনাক্ত করে। নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আযাদ বলেন, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ আহাদ আলী কাজল ওরফে গোলকাজল নামে এক গরু ব্যবসায়ীর লাশ রাজশাহীর পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার ৫০০ গজ দূরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ফিরোজের ছেলে। গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন আহাদ আলী। এ ঘটনায় ৮ জানুয়ারি আহাদের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাশের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া দাঁতও ভাঙা ছিল। পূর্ববিরোধের জেরে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী যশোরে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫) যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। পেশায় মুদি দোকানদার। অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫) একই গ্রামের হজরত আলীর ছেলে। পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে বিক্ষুব্ধ জনতা ও রফিকুলের স্বজনদের গণপিটুনিতে নিহত হন পলাশ। মঙ্গলবার বিকেলে চৌগাছা উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার। জেল পলাতক আসামিকে কুপিয়ে খুন নরসিংদীর রায়পুরায় আহমেদুল কবির অপু (৪২) নামে জেল পলাতক এক আসামিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।  মঙ্গলবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স’মিল থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। অপু উপজেলার মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত বছর গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে বন্দি অবস্থায় পালিয়ে যান অপু। পলাতক থাকলেও মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন অপু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিদ্যালয় সংলগ্ন স’মিলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহত অপুর বিরুদ্ধে হত্যাসহ মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা বিচারাধীন এবং আরেকটি মামলায় তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ ছিল স্কচটেপ মোড়ানো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মো. সোহেল মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের পাশ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সোহেল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শারীরিক প্রতিবন্ধী সোহেল দুই মেয়ের বাবা ছিলেন। (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সমকালের সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধিরা) - বিষয় : - ফরিদপুর - শামা ওবায়েদ - বিএনপি - নিহত - মরদেহ উদ্ধার