সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ছয় জেলে

AI-classifiedconfidence 85%

Why this classification

Armed pirates abducted ten fishermen in the Sundarbans on March 30 and forced families to pay ransom to free them. Six have been released, but four remain missing, so this is a concrete violent crime with a clear date and place. The separate report about seven honey collectors being detained without any clash was excluded.

Reported by:JugantorSingle source
30/03/26•সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকা

Killed

0

Injured

0

Summary

গত ৩০ মার্চ সাতক্ষীরার সুন্দরবনে ডন ও আলিম বাহিনীর পরিচয়ে জলদস্যুরা ১০ জন জেলেকে অপহরণ করে। মুক্তিপণ পরিশোধের পর ছয়জন ফিরে এলেও এনামুল ও হযরতসহ চার জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ডনআলিফ ওরফে আলিম বাহিনীজলদস্যুভুক্তভোগী জেলে আনারুল, ইমরান, সুশান্ত, সাদ্দাম, ইউনুস আলী, সাইফুল ইসলাম, এনামুল ও হযরত

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/04/26open original ↗

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ছয় জেলে

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ছয় জেলে মধু কাটায় আটক ৭ Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সুন্দরবনে জলদস্যুদের অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। শনিবার ভোররাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং শুক্রবার রাতে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজ নিজ বাড়িতে ফিরেছেন। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জলদস্যুদের দাবিকৃত অর্থ পরিশোধের পরই তারা মুক্তি পান। সাদ্দামের জন্য ৪০ হাজার টাকা এবং আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা করে মুক্তিপণ দিতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা প্রদান করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন এনামুল ও হযরতসহ আরও চার জেলে। তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। উল্লেখ্য, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকা থেকে ডন ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে এসব জেলেকে অপহরণ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ বা মুক্তির বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে বন বিভাগের তথ্যমতে, সুন্দরবনের নোটাবেঁকী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মধু সংগ্রহের অভিযোগে সাত মৌয়ালকে আটক করেছে স্মার্ট টহল টিম। নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।