নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবা আটক
Why this classification
This is a single, specific incident in Bangladesh on 8 May 2026 in which police detained a mother and her stepfather for allegedly killing a newborn and throwing the body into a pond. Murder is a qualifying form of violence, and the article reports the incident as recent.
Killed
1
Injured
0
Summary
বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামে শুক্রবার রাতে জন্ম নেওয়া এক নবজাতককে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগে পুলিশ মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করেছে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবা আটক
নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবা আটক ছবি: সংগৃহীত বগুড়া ব্যুরো প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৬:৪৭ বগুড়ার সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজানে নিপা শেখেরকোলা ইউনিয়নের দুলাল নামে এক ব্যক্তির সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। শুক্রবার রাতে নিপা একটি পুত্রসন্তান প্রসব করেন। পরদিন শনিবার সকালে এলাকার এক ব্যক্তি এক নবজাতককে পানিতে ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা হবে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
