পাবনায় আবাসিক হোটেলের কক্ষে তরুণীর গলাকাটা মরদেহ
Why this classification
This is a single, specific incident in Pabna on 5 May 2026 in which a young woman was found dead with her throat cut in a hotel room, and police are investigating it as a murder. The death is a concrete act of violence and falls within the reporting window, so it is included.
Killed
1
Injured
0
Summary
পাবনা শহরের লাকী বোর্ডিং নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ২০২৬ সালের ৫ মে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আনুমানিক ২৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং হোটেল ম্যানেজার ও কর্মচারীরা পলাতক রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাবনায় আবাসিক হোটেলের কক্ষে তরুণীর গলাকাটা মরদেহ
পাবনা শহরে লাকী বোর্ডিং নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) বিকেল ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই তরুণীর বয়স আনুমানিক (২৮) বছর হবে বলে পুলিশ জানিয়েছে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। হোটেলের সকল রুম তল্লাশি করা হচ্ছে। পুলিশের ক্রাইম সিন টিম কাজ করছে। হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পলাতক থাকায় এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন, হোটেলে দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই করার চেষ্টা করা হচ্ছে। তবে কোথাও কোনো নাম-পরিচয় পাওয়া যাচ্ছে না। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরএআর
