যুবককে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
Why this classification
ঘটনাটি একটি সুনির্দিষ্ট, সাম্প্রতিক হত্যাকাণ্ড। সংবাদে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, শনিবার (২৭ জুন) সকালে মো. বাহারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় এবং এতে একজন নিহত হয়েছেন। হত্যার পর অভিযুক্ত ঝুমুর নিজেই পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। এটি সহিংসতার সংজ্ঞা অনুযায়ী একটি হত্যাকাণ্ড, তাই একে সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Killed
1
Injured
0
Summary
কুমিল্লার লালমাইয়ে মো. বাহার (৩২) নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর স্ত্রী ঝুমুরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে; হত্যার পর ঝুমুর নিজেই ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে তাকে আটক করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
যুবককে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
কুমিল্লার লালমাইয়ে মো. বাহার (৩২) নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর ওই নারীই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই নারীকে আটক করে। শনিবার (২৭ জুন) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। ঘাতক ঝুমুর প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী। লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার সকালে বাহারকে বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানান ঝুমুর নিজেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঝুমুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওসি নুরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ওই নারীর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তবে কী কারণে বাহারকে হত্যা করা হয়েছে সেটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে। আরিফ আজগর/আরএআর
কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলেছেন একই কার্যালয়ে কর্মরত এক নারী কর্মকর্তা। ছবি: সংগৃহীত কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। রোববার ওই কার্যালয়ের এক নারী কর্মী এ অভিযোগ করেন। ওই কর্মীর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নারীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের দীর্ঘদিন তাকে হয়রানি করে আসছিলেন। অফিসের কাজের অজুহাতে ছুটির দিনেও তাকে অফিসে ডাকতেন এবং বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। তিনি জানান, এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার প্রতি ক্ষুব্ধ ছিলেন নির্বাহী প্রকৌশলী। পাশাপাশি তিনি অফিসে নানা অনিয়ম ও অপকর্মের সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন নারীকর্মী। এছাড়া অফিস ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ব্যক্তিগত বাসার মতো ব্যবহার করতেন আবুল খায়ের, যদিও সরকারি অফিসে এভাবে বসবাসের কোনো নিয়ম নেই। নারীকর্মী আরও বলেন, চলতি মাসের ২১ তারিখ তাকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে ডাকা হয়। সেখানে অফিসের বিভিন্ন স্তরের আরও কয়েক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওই সময় তাকে প্রকাশ্যে অপমান ও হেনস্তা করা হয়। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী তার এক স্টাফকে তাকে ধরে রাখতে নির্দেশ দেন। পরে ওই স্টাফ তার দুই হাত চেপে ধরলে নির্বাহী প্রকৌশলী তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেন পরিস্থিতির শিকার ওই নারী। তিনি বলেন, আমি কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে বের হয়ে আসি।
