লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার হামলায় আইনজীবীসহ আহত ৫

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete incident on 13 June 2026 in which a group led by a former Chhatra Dal leader beat a trader's family and a lawyer, then attacked them again on the way to hospital. Six people were injured, so it qualifies as a physical attack and falls within the 14-day window.

Reported by:Dhaka PostSingle source
13/06/26•বাঞ্চানগর এলাকা ও উত্তর তেমুহনী, লক্ষ্মীপুর পৌর শহর

Killed

0

Injured

6

Summary

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় ১৩ জুন ২০২৬ সকালে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনের নেতৃত্বে একদল লোক ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের পরিবারের ওপর হামলা চালায় এবং আইনজীবী সাইফুল সাদেক বাবুসহ ৬ জনকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে উত্তর তেমুহনী এলাকায় আবারও হামলা চালানো হয় এবং অভিযুক্তরা এখনো আত্মগোপনে রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

সাকিব হোসেন (সাবেক ছাত্রদল নেতা, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক)সাইফুল সাদেক বাবু (আইনজীবী, মামলার বাদী)তোফাজ্জল হোসেন (ব্যবসায়ী)মো. মিনহাজ (তোফাজ্জলের ছেলে)আবরারুল হক মাহিনমনির হোসেন (অভিযুক্ত)এপার হোসেন (অভিযুক্ত)শরীফ হোসেন (অভিযুক্ত)স্বজন মো. হাসান (অভিযুক্ত)ইমন হোসেন (মামলায় অভিযুক্ত, ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি)মনির হোসেন (সাব-ইন্সপেক্টর, সদর মডেল থানা, তদন্তকারী কর্মকর্তা)

Affected infrastructure

নির্মাণাধীন ভবন (দখলের চেষ্টা)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 6

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/06/26open original ↗

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার হামলায় আইনজীবীসহ আহত ৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে এক আইনজীবীসহ ব্যবসায়ী পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার (১৫ জুন) বিকেলে একই ঘটনায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন হামলাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। তোফাজ্জল লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তোফাজ্জলের ছেলে মো. মিনহাজ ও আবরারুল হক মাহিন। অভিযুক্ত সাকিব লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বাঞ্চানগর এলাকার সাহেদ পাটওয়ারীর ছেলে। অন্য অভিযুক্তরা হলেন- মনির হোসেন, তার ছেলে এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন মো. হাসান ও অজ্ঞাত ১২ জন। মামলা সূত্রে জানা যায়, তোফাজ্জল ও মনিরদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ১৩ জুন সকালে তোফাজ্জলের নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা করে অভিযুক্তরা। এতে বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিবসহ অভিযুক্তরা ব্যবসায়ী পরিবারের ওপর হামলা করে। এসময় ব্যবসায়ীর প্রতিবেশী আইনজীবী সাইফুল বাধা দিতে গেলে তাকেও অভিযুক্তরা পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে উত্তর তেমুহনী এলাকায় ফের তাদের ওপর হামলা করে অভিযুক্তরা। এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ইমন হোসেন বলেন, আমি ঘটনাস্থল ছিলাম না। এরপরও আমার বয়স বাড়তি দেখিয়ে মনিরের স্ত্রীর দায়েরকৃত মামলায় আমাকে আসামি করা হয়েছে। ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, সাবেক ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। রাজনৈতিক দাপুটে তারা এখন আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে মনির হোসেন ও সাকিব হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, মামলার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। হাসান মাহমুদ শাকিল/এসএইচএ