চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Why this classification
A local drug-addicted man stabbed a grocery shopkeeper to death in a market on 17 April 2026 after the shopkeeper refused to hand over money. This is a concrete, recent killing with a weapon and one confirmed death, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
রাজশাহীর পুঠিয়া পৌর কাউন্সিল বাজারে ১৭ এপ্রিল ২০২৬ সকালে মাদকাসক্ত মাইনুল টাকা দাবি করে না পেয়ে মুদি ব্যবসায়ী মামুনুর রশিদ জুয়েলকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা মাইনুলকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত রাজশাহী, খুলনা ও বগুড়া ব্যুরো প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৯:১০ | প্রিন্ট সংস্করণ রাজশাহীর পুঠিয়ায় নেশা করার জন্য চাঁদা দাবি করে না পাওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে অভিযুক্ত যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল (৪৮) ওই বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে। গ্রেপ্তার মাইনুল (২৩) কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাইনুল মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য ছোটখাটো চুরি করত। বৃহস্পতিবার রাতে চারঘাটে কলা চুরি করতে গিয়ে তার ভ্যানটি আটকে রাখেন স্থানীয়রা। সেই টাকা জোগাড় করতে সকালে সে কাউন্সিল বাজারে আসে। ব্যবসায়ী জুয়েল তাঁর দোকানে বসেছিলেন। এ সময় মাইনুল তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মাইনুল তার বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এ সময় বাজারের ব্যবসায়ীরা মাইনুলকে গণধোলাই দিয়ে পুলিশ দেন। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা খুলনার ফুলতলায় সাব্বির হোসেন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ হামলা ঘটে। নিহত সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাব্বির ও তাঁর বন্ধুদের সঙ্গে এলাকার একটি গ্রুপের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত বগুড়ার শাজাহানপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বগুড়া সদর উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, একদল অজ্ঞাত দুষ্কৃতকারী সিয়াম ও তুহিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এর জের ধরে সিয়ামের পক্ষের লোকজন সন্দেহভাজন তূর্য (২২) নামে এক যুবককে ধরে গণপিটুনি ও ছুরিকাঘাত করে। - বিষয় : - হত্যা
