চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Why this classification
This article reports a specific event on Monday, 18 May 2026, in which NCP activists and police physically scuffled (pushing and shoving) at Tigerpass in Chattogram. No deaths or injuries were reported, so the severity is low, but the physical altercation between a party and police meets the definition of a clash.
Killed
0
Injured
0
Summary
সোমবার (১৮ মে ২০২৬) দুপুর দুইটার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেন।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ (সোমবার) দুপুর দুইটার দিকে টাইগারপাস এলাকায় কয়েকজন নারীসহ এনসিপির নেতাকর্মীরা গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উত্তেজনার মধ্যে এক নারীকে সরিয়ে দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা ওই কর্মকর্তাকে সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলে দাবি করেন। এ ঘটনার সময় উপস্থিত তাজরিনা তাবাসসুম নামের এক নারী বলেন, তারা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি আঁকতে গিয়েছিল। কিন্তু পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে পুলিশি বাধা কেন? ফুটপাতে দাঁড়িয়ে গ্রাফিতি আঁকা আর সভা-সমাবেশের মধ্যে পার্থক্য বোঝেন না? তিনি আরও প্রশ্ন তোলেন, অবৈধ মেয়র শাহাদাৎ কি পুরো চট্টগ্রামের ইজারা নিয়েছেন? তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার হাত কোনো নারীর শরীর স্পর্শ করেনি। এটি ভুল তথ্য বলে তিনি দাবি করেন। এর আগে দুপুরে নগরীর টাইগারপাস এলাকায় দেয়াললিখন ও গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপির সঙ্গে পুলিশের উত্তেজনার ঘটনা ঘটে। প্রসঙ্গত, রোববার রাত ১১টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশমুখে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেআই/এনএফ
