চট্টগ্রামের আনোয়ারা চাঁদা না পেয়ে ঠিকাদার ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ

AI-classifiedconfidence 74%

Why this classification

[ { "justification": "This incident is classified as criminal violence because individuals associated with the Ali Hossain Group assaulted the owner and an engineer of M/S FM Enterprise with local weapons after failing to extort subscription money. The attack took place on the morning of August 12, 2026, in the Rangadia area of Bairag Union in Anwara, Chattogram, resulting in two injuries. The specific perpetrator side and victim side are not recorded in the source facts beyond the named business and group. Currently, exactly 1 corroborating source is reporting this event." } ]

Reported by:Prothom AloDhaka PostCorroborated · 2 sources
12/08/26•Rangadia, Bairag, Anwara

Killed

0

Injured

2

Summary

চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না পেয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রকৌশলীকে দেশি অস্ত্র দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। ১২ আগস্ট ২০২৬ সকালে বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় এ হামলায় দুইজন আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 4

Parties involved

M/S FM EnterpriseAli Hossain Group

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 18/04/26open original ↗

স্থানীয়দের মারধরে চবির চার শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

স্থানীয়দের মারধরে সময় টিভির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত স্থানীয়দের মারধর ও হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি পহেলা বৈশাখের দিনও স্থানীয় এক সিএনজি চালক এক শিক্ষার্থীকে মারধর করেছে। এর আগে গত বছরের ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের হামলায় প্রায় চারশো শিক্ষার্থী আহত হয়। এগুলো চলছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার রয়েছে।” তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে কিন্তু সেখানে কোন পুলিশ থাকে না। আমরা ৫ আগস্টের আগে দেখতাম ছাত্রলীগের অন্তঃকোন্দল ঠেকাতে শত-শত পুলিশ ক্যাম্পাসে রাখা হত। কিন্তু এখন নিরাপত্তার দেওয়ার মত পুলিশ নেই। আমরা আমাদের ভাইদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।” চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বার বলেন, “বাবা-মা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরও দেখছি নানা ইস্যুতে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমরা বারবার রাজপথে নামার জন্য ক্যাম্পাসে আসি নাই। আর কত রক্ত দেওয়ার পর আমরা নিরাপদ ক্যাম্পাস পাব? আমরা এসব হামলা-মারধরের ঘটনার পুনরাবৃত্তি চাই না।” উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন এলাকায় স্থানীয় দুজনের মারধরের শিকার হয় চার শিক্ষার্থী। তার হলেন—যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম। আতিকুর রহমান/এমটিআই

Source 2: Prothom Alo · 12/08/26open original ↗

চট্টগ্রামের আনোয়ারা চাঁদা না পেয়ে ঠিকাদার ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্বত্বাধিকারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাঙাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। মারধরের ঘটনায় আহত প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন, আলী হোসেন নামের এক ব্যক্তি নিজেকে যুবদল নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছেন। ব্যবসা করতে হলে ৫০ শতাংশ লভ্যাংশ তাঁকে দিতে হবে বলে দাবি করেন তিনি। তাঁরা রাজি না হওয়ায় আজ সকালে আলী হোসেনের নেতৃত্বে একদল লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পথ আটকে মারধর শুরু করেন। মারধরে শাহরিয়ার আমির ও দেলোয়ার হোসেন আহত হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ বলেন, আলী হোসেন নামের ওই ব্যক্তি যুবদলের কোনো পদবিতে নেই। চাঁদা দাবি সম্পর্কেও তিনি জানেন না। জানতে চাইলে মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আলী হোসেনের যন্ত্রণায় অতিষ্ঠ। সর্বশেষ আজ আমাদের ওপর হামলা করা হলো।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল ও অভিযুক্ত আলী হোসেনের ঘরে গিয়েছি। তবে তিনি ঘরে ছিলেন না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চাঁদাবাজিচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগ