বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete murder: a 24-year-old man was lured from his home on the night of 20 March 2026, killed by throat-cutting, and his body was found in a paddy field on 21 March. The incident is recent, takes place in Bangladesh, and involves a fatality, so it is classified as violence.

Reported by:JugantorSingle source
21/03/26•কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রাম; মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের হাসান সড়কের পাশের ধানখেত

Killed

1

Injured

0

Summary

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০ মার্চ (শুক্রবার) রাতে ঈদ বোনাসের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। ২১ মার্চ (ঈদের দিন) একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং হত্যাকারীরা এখনো শনাক্ত হয়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 9

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সোহেল রানা (২৪, নিহত)রুবি খাতুন (নিহতের মা)৪-৫ জন অজ্ঞাত যুবকশাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলামকায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (এলাকায় খোঁজ নেওয়া হয়েছে, তবে সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য নেই; তার ভাই অভিযোগ অস্বীকার করেছেন)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/03/26open original ↗

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা Advertisement শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শনিবার দুপুরে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সোহেল রানা (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে একদল যুবক ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাকে গলা কেটে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝে হাসান সড়কের পাশের একটি ধানখেত থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত সোহেলের মা রুবি খাতুন জানান, রাত পৌনে ৮টার দিকে সোহেলের ফোনে বারবার কল আসে। এ সময় সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। এর কিছু সময় পর ঈদ বোনাস দেবে বলে ৪-৫ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর সে আর সারারাত বাড়িতে ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ধানখেতে লাশ পরে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে তার ছেলে বলে শনাক্ত করেন। তিনি আরও বলেন, যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারা এ হত্যার সঙ্গে জড়িত আছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে নিহত সোহেলের দূর সম্পর্কের নানা শহিদুল ইসলাম, নানি রহিমা খাতুন ও প্রতিবেশীরা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। এদিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা সাইফুলের ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত না। তাকে শক্রতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।