বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলায় ছুরিকাঘাতে যুবক খুন

AI-classifiedconfidence 95%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট ব্যক্তিগত বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা, যা সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে এবং সাম্প্রতিক (শুক্রবার, ১৯ জুন ২০২৬)। তাই এটি সহিংস ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:JugantorSingle source
19/06/26•খেজুরবাগ সাতপাখি এলাকা

Killed

1

Injured

0

Summary

দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় বন্ধু রবিউল ছুরিকাঘাতে ইমন নিহত হয়েছেন। সদরঘাট থেকে ফেরার পথে ‘আব্বা’ ডাকতে বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে রবিউল ইমনকে ছুরিকাঘাত করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইমনআরাফাত হোসেন রবিউলওসি সাইফুল আলম

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/06/26open original ↗

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলায় ছুরিকাঘাতে যুবক খুন

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলায় ছুরিকাঘাতে যুবক খুন Advertisement কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক ইমন খুন হয়েছেন। শুক্রবার শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইমনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমন ও তার বন্ধু রবিউল নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করে, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। সেই বিরোধে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, রবিউল থানার হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।