২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ককটেল বিস্ফোরণ, কয়েকজন শনাক্ত
Why this classification
This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Armed Extortionists, Local Businessman. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.
Killed
0
Injured
1
Summary
চট্টগ্রামের বড় দীঘিরপাড় এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে হাসান সাকি নামে এক নির্মাণ শ্রমিক কিরিচের কোপে আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
98% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
চাঁদাবাজি / বহুতল ভবনে সকালে হামলার পর রাতে ফোনে হুমকি, বন্ধ নির্মাণকাজ
সারাদেশ চাঁদাবাজি বহুতল ভবনে সকালে হামলার পর রাতে ফোনে হুমকি, বন্ধ নির্মাণকাজ × চাঁদার হুমকিতে বন্ধ রয়েছে বহুতল ভবনের নির্মাণকাজ হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:৩০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১২:৩১ - অ + হাটহাজারীতে বহুতল ভবনের মালিকের কাছে চাঁদা না পেয়ে হামলার পর আবারও মুঠোফোনে হুমকি দিয়ে কাজ বন্ধ রাখতে চাপ দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী। সোমবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, রোববার সকালে বিল্ডিংয়ে হামলা করার পর রাতে আবারও মুঠোফোন ফোন দিয়ে অশালীন গালিগালাজ এবং কাজ বন্ধ রাখতে হুমকি দিয়েছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ সোমবার বেলা ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, গতকালের ঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি জানান, এই মামলায় দু’জন আসামিকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রসঙ্গত, রোববার সকাল ৯টার দিকে হাটহাজারীতে একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা না দিলে, ‘১০০ জন পুলিশের সামনেও গুলি করা হবে’ এমন হুমকি দেওয়ার কয়েক দিন পর প্রকাশ্যে নির্মাণাধীন ভবনের নিচে ফাঁকা গুলি ছোড়ার দাবি করেছেন ভবন মালিক জসিম উদ্দিন। বিষয় : হাটহাজারী চাঁদাবাজি সংশ্লিষ্ট খবর চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে ভাঙচুর, গুলি আরও পড়ুন গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তার লাশ মিলল পুকুরে, স্ত্রী-শ্বশুর আটক বিকেলে এনসিপির পদযাত্রা, সকালে সড়কে কুশপুত্তলিকা সর্বশেষ গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর বিউটি পালের ‘শ্রাবণের মেঘ’ ভিডিও নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হলো আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন ইতালির কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো টয় স্টোরি-৫ এর বিশ্বরেকর্ড, বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ আরও পড়ুন ×
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ককটেল বিস্ফোরণ, কয়েকজন শনাক্ত
২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালানো কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড় এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জসিম উদ্দিনের চাল ও চিনির ব্যবসা রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রোববার সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণ শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ যুগান্তরকে জানান, বিষয়টি আমরা জেনেছি। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্ত্রাসীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে সন্ত্রাসীদের ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে অস্ত্রসহ ঢুকছেন এক ব্যক্তিছবি: ভিডিও থেকে নেওয়া চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সকাল আটটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে এসে নামে। তখন ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে শ্রমিকেরা কাজ করছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা–জানালা ভাঙচুর করে। একপর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। এ সময় মারধর করা হয় ভবনের নিরাপত্তাকর্মীসহ কয়েকজন শ্রমিককেও। পরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে সন্ত্রাসীদের হামলার পর স্থানীয় লোকজনের ভিড়ছবি: ভিডিও থেকে নেওয়া। জানতে চাইলে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাড়িটিতে হামলার ঘটনা তাঁরা দেখেছেন। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার শিকার ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের চাল ও চিনির পাইকারি ব্যবসা রয়েছে। হাটহাজারী থানার বড় দিঘিরপাড় এলাকায় তাঁর পাইকারি দোকান রয়েছে। সম্প্রতি তিনি ১০ তলা বহুতল ভবনে নির্মাণকাজ শুরু করেন। জানতে চাইলে জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে সন্ত্রাসীরা। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর সবাই প্রতিবাদ করলে তারা একটু নীরব ছিল। এক সপ্তাহ ধরে আবার ফোন করছে চাঁদার জন্য। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছিল। রোববারের ঘটনায় থানায় মামলা করব।’ কারা তাঁকে হুমকি দিয়েছে জানতে চাইলে, তিনি নাম জানেন না বলে জানিয়েছেন। স্থানীয় লোকজন জানান, শুধু জসিমের নির্মাণাধীন ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন ৮ থেকে ১০টি ভবনে ফোন করে চাঁদা নিয়েছে সন্ত্রাসীরা। স্বাধীনতার পর তাঁদের এলাকায় এভাবে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। সন্ত্রাসীদের মারধরের শিকার হন নির্মাণাধীন ভবনের দুই শ্রমিকছবি: সংগৃহীত উল্লেখ্য, ১৩ জুলাই নগরের চকবাজার অ্যাকসেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে র্যাব পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করে। ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশি অস্ত্রধারী ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মকর্তা–কর্মচারীদের মুঠোফোন ও বিভিন্ন আসবাব ভাঙচুর করে। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। এ সময় তারা কর্মকর্তা–কর্মচারীদের ভয়ভীতি দেখায়। সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন এই চাঁদা দাবি করেছেন বলে মামলায় বলা হয়। তবে ঘটনার পর ফেসবুকে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে মুঠোফোনের এক প্রান্ত থেকে ইমন পরিচয় দিয়ে একজনকে বলতে শোনা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁরা ছুরি ও কিরিচ নিয়ে হামলা করেন না। তাঁদের হামলার ধরন কেমন, তা পুরো চট্টগ্রামবাসী জানে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলাচাঁদাবাজিচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগ
