সোনাগাজীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৮

AI-classifiedconfidence 92%

Why this classification

This article reports a concrete incident on 28 April 2026 in Sonagazi, Feni, where rival Jubo Dal (BNP youth wing) factions attacked each other with fists, bricks, and a machete, leaving eight people injured. It is a single, specific clash with clear physical violence, so it qualifies as a violent incident.

Reported by:JugantorSingle source
28/04/26•সোনাপুর, আমিরাবাদ ইউনিয়ন (সোনাপুর হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের কাছে; সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)

Killed

0

Injured

8

Summary

ফেনীর সোনাগাজীতে ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) আমিরাবাদ ইউনিয়নের সোনাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে পৃথক হামলা ও সংঘর্ষে অন্তত আটজন আহত হন। একজনের দুটি পা ভেঙে দেওয়া এবং একজনকে কুপিয়ে জখম করা হয়, পরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

আলা উদ্দিন (রিকশাচালক, যুবদলকর্মী)শেখ ফরিদ (যুবদলকর্মী, সোহাগ নূরের অনুসারী)রাহাতুল ইসলাম বিজয় (সোহাগ নূরের অনুসারী)সোহাগ নূর (সাবেক ছাত্রদল নেতা, বর্তমান যুবদল নেতা)এনামুল হক শাহীন (স্থানীয় যুবদল নেতা)জাফর (নবম শ্রেণির শিক্ষার্থী) ও তার স্বজনরাসুমন (নবম শ্রেণির শিক্ষার্থী) ও তার আত্মীয়সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 8

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/04/26open original ↗

সোনাগাজীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৮

সোনাগাজীতে যুবদলের দুগ্রুপের সংঘর্ষে আহত ৮ Advertisement সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম ফাইল ছবি ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ও রাতে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুরে পৃথক এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আলা উদ্দিন, শেখ ফরিদ, রাহাতুল ইসলাম বিজয়, সাখাওয়াত হোসেন, আব্দুস শুক্কুর, সৈকত, করিম ও সৌরভ। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সোনাপুর হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী জাফর ও সুমনের মধ্যে তুচ্ছ ঘটনায় হাতাহাতি হয়। এ ঘটনার জেরে বিকাল তিনটার দিকে হাজী রহিম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাফরের স্বজনরা মিলে সুমনের আত্মীয় রিকশাচালক ও যুবদলকর্মী আলা উদ্দিনকে বেধড়ক পিটুনি দিয়ে দুটি পা ভেঙে দেন। পরে তার আত্মচিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও মাথা ফাটিয়ে দেন। এ ঘটনার জেরে বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় যুবদল নেতা এনামুল হক শাহীনের অনুসারীরা সাবেক ছাত্রদল নেতা সোহাগ নূরের অনুসারী রাহাতুল ইসলাম বিজয়কে কুপিয়ে জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এক পর্যায়ে সোহাগের অনুসারী যুবদলকর্মী শেখ ফরিদের মাথা ফাটিয়ে দেন শাহীনের অনুসারীরা। চতুর্থ  দফায় রাত নয়টার দিকে শাহীন গ্রুপ ও সোহাগ গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে দুপক্ষের অনুসারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনা ঘটে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে আলা উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বর্তমান যুবদল নেতা সোহাগ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন শিশু শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা প্রথমে কিশোর গ্যাং এবং পরবর্তীতে দলীয় গ্রুপিংয়ে জড়িয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হোক। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনায় দুপক্ষের মধ্যে পৃথক হামলা ও সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।