রাবিতে দুই ছাত্রকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত
Why this classification
This is a specific, recent incident in which two students were allegedly stabbed by a Chhatra Dal leader and about 40 outsiders at Rajshahi University. The student protest is only a reaction to this attack, so the stabbing itself is the event being classified.
Killed
0
Injured
2
Summary
অভিযোগ উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই ছাত্রকে মঙ্গলবার রাতে (২১ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব বহিরাগতদের নিয়ে ছুরিকাঘাত করেছেন। ঘটনার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাবিতে দুই ছাত্রকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত
রাবিতে দুই ছাত্রকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত প্রতিবাদে বিক্ষোভ Advertisement রাবি প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই ছাত্রকে বহিরাগতদের নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি থেকে তারা অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের ছাত্রত্ব বাতিল এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। কর্মসূচিতে ভুক্তভোগী আবুল হাসান বলেন, মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিবুল হাসান অন্তত ৪০ জন বহিরাগত নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা আমার মাথায় ছুরিকাঘাত করে এবং আমার সঙ্গে যারা ছিলেন তারাও আঘাতপ্রাপ্ত হন। আমি হাসিবুলের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, সোমবার বিকালে আবুল হাসানের এক বড় ভাই তার বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসের চারুকলা এলাকায় বসেছিলেন। এ সময় দায়িত্বরত এক প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় হাসানসহ কয়েক শিক্ষার্থী তার বড় ভাইয়ের সঙ্গে কেন এমন করা হয়েছে জানতে চারুকলায় যান। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওইদিনই ঘটনাটির সমাধান করা হয়। তবে এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে শিক্ষার্থী আবুল হাসানসহ দুজনকে ছুরিকাঘাত করেন।
