আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির লাশ
Why this classification
সংবাদটি বাংলাদেশের নওগাঁ জেলায় একটি কংক্রিট, সাম্প্রতিক হত্যার ঘটনা: আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে এক হজ এজেন্সির প্রতিনিধির লাশ উদ্ধার হয়েছে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ করেছে। তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য হয়েছে।
Killed
1
Injured
0
Summary
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নওগাঁর আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছিরের (৪৮) লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে; পুলিশ জানায় লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির লাশ
আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির লাশ হত্যার অভিযোগ পরিবারের Advertisement আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ এজেন্সির প্রতিনিধি ছিলেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসাবে নওগাঁ এবং বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিলেন। সে সুবাদে তিনি পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ি থেকে বের হয়ে বাগমারা যান। এরপর সন্ধ্যায় তিনি স্ত্রীকে মোবাইল ফোনে জানান, আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতেই অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেননি। এরপর বুধবার সকালে জানতে পারেন আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছে রেললাইনের পাশে লাশ পড়ে আছে। আশরাফুল ইসলাম দাবি করে বলেন, নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। সান্তাহার জিআরপি থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে।
