খালাতো ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের
Why this classification
A man was hacked with a blade and died after his cousin lured him to his house over a land dispute, which is a concrete, recent killing within Bangladesh. The attacker then surrendered to police, so this is a valid murder incident.
Killed
1
Injured
0
Summary
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে রকিবুল হাসান রকি তার খালাতো ভাই মো. বায়েজিদ (২৮)-কে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এবং ঘটনার রাতে অভিযুক্ত রকি নিজেই করিমগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
খালাতো ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের
খালাতো ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধে মো. বায়েজিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালোতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর রাতে অভিযুক্ত রকিবুল হাসান রকি (৩০) নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত বায়েজিদ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি কৃষক ছিলেন। দানাপাটুলি এলাকার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়াসহ এলাকাবাসী জানান, বায়েজিদের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গোলাপদিয়া হাটি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে রকির জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধ মীমাংসার কথা বলে বায়েজিদকে মঙ্গলবার বিকেলে রকি তার বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে সটকে পড়েন। স্বজনরা বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, বায়েজিদকে হত্যা করে হত্যাকারী রকিবুল হাসান রকি নিজেই রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন। রকি মাদকাসক্ত বলে জানান এসআই আমিরুল। বায়েজিদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও এসআই আমিরুল জানিয়েছেন। - বিষয় : - কিশোরগঞ্জ - হত্যা - কুপিয়ে হত্যা - আত্মসমর্পণ
