সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

AI-classifiedconfidence 90%

Why this classification

A drug dealer in Majhardia village, Faridpur, tied his wife and school-going son to a house post and beat them on 25 February 2026, then burned the son's school books. This is a concrete, recent physical attack on named family members, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
25/02/26•মাঝারদিয়া গ্রাম, সালথা উপজেলা

Killed

0

Injured

2

Summary

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামে ২৫ ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ী সাহিদ শেখ ছেলের মাদক ব্যবসা ছাড়ার চাপে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও সন্তানকে খুঁটিতে বেঁধে মারধর করেন এবং ছেলের বই-খাতা পুড়িয়ে দেন। ঘটনার পর ছেলে আশিক ও তার মা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আশিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাহিদ শেখ (অভিযুক্ত মাদক ব্যবসায়ী, আকুব্বর শেখের ছেলে)আশিক (সাহিদের স্কুলপড়ুয়া ছেলে, এসএসসি পরীক্ষার্থী)সাহিদের স্ত্রী (নাম উল্লেখ নেই)মো. মারুফ হাসান রাসেল (ওসি, তদন্ত, সালথা থানা)

Affected infrastructure

বই-খাতা (ছেলের স্কুলের বই ও খাতা)

Tags

Domestic ViolenceDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/03/26open original ↗

সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন

মাদক ব্যবসায় বাধার জের সালথায় স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতন পুড়িয়ে দেওয়া হয় ছেলের বই-খাতাও Advertisement সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি নিজের সন্তানের বই-খাতাও পুড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাহিদ শেখ ওই গ্রামের আকুব্বর শেখের ছেলে। শুক্রবার সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সাহিদ শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তিনি মাদকসহ একাধিকবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানেও তার মাদক ব্যবসা চলমান। প্রতিবেশীরা জানান, সাহিদের ছেলে আশিক এবার এসএসসি পরীক্ষার্থী। বাবা মাদক ব্যবসায়ী হওয়ায় বন্ধু মহলে মুখ দেখাতে পারে না সে। যে কারণে আশিক তার বাবাকে মাদক ব্যবসা বাদ নিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি বিকালে সাহিদ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করেন। এ সময় আশিকের সব বই-খাতাও পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে মাদক ব্যবসায়ী বাবা সাহিদের বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ছেলে আশিক। থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ‘মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধরের ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সাহিদ শেখকে ধরার চেষ্টা চলছে।’