‘হত্যাচেষ্টা’র অভিযোগ দুই নেতার বিরুদ্ধে

AI-classifiedconfidence 90%

Why this classification

A journalist was allegedly beaten with bamboo and wooden sticks by five or six people led by two local BNP leaders on the night of 1 April 2026, and was hospitalised. The attack followed his report on illegal soil theft, and a formal police complaint has been filed, so it is a concrete, recent physical attack.

Reported by:SamakalSingle source
01/04/26•চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা

Killed

0

Injured

1

Summary

রাজশাহীর চারঘাটে মাদ্রাসার পুকুরের মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে ১ এপ্রিল (বুধবার) রাতে দৈনিক দিনকালের চারঘাট প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে বিএনপি নেতা আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম মনির নেতৃত্বে ৫-৬ জন লাঠি নিয়ে হামলা চালিয়ে মারধর করে। আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তবে অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Journalists

Other actors

আলমগীর হোসেনমনিরুল ইসলাম মনিশাহিনুর রহমান সুজনজাহাঙ্গীর হোসেনপৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকচারঘাট মডেল থানার ওসি মো. নাসির উদ্দিন তুহিন

Tags

Land DisputeParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Journalists

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 03/04/26open original ↗

‘হত্যাচেষ্টা’র অভিযোগ দুই নেতার বিরুদ্ধে

‘হত্যাচেষ্টা’র অভিযোগ দুই নেতার বিরুদ্ধে চারঘাট (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৮:২৬ | প্রিন্ট সংস্করণ রাজশাহীর চারঘাটে সরকারি মাদ্রাসার পুকুরের মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে শাহিনুর রহমান সুজন নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। আহত শাহিনুর রহমান দৈনিক দিনকাল পত্রিকার চারঘাট উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় বুধবার রাতে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ভায়ালক্ষ্মীপুর সরকারি মাদ্রাসার পুকুর থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে ভারী যান চলাচলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়লে এলাকাবাসী বাধা দেয়। কিন্তু অভিযুক্তদের সহযোগীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বুধবার দুপুরে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সুজন। সংবাদ প্রকাশের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান অভিযান চালিয়ে দুটি এক্সক্যাভেটর মেশিন অকেজো করে দেন। অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার পর সন্ধ্যায় পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি ফোনে সাংবাদিক সুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এরপর রাত ৯টার দিকে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বসে থাকা অবস্থায় বিএনপি নেতা আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম মনির নেতৃত্বে ৫-৬ জন লাঠিসোটা নিয়ে সুজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন জানান, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আহত সাংবাদিক শাহিনুর রহমান সমকাল প্রতিবেদককে বলেন, ‘সংবাদ প্রকাশের কারণেই আমাকে টার্গেট করা হয়েছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।’ তবে অভিযুক্ত আলমগীর ও মনিরুল মারধরের ঘটনা অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, সেখানে শুধু ‘উচ্চবাক্য বিনিময়’ হয়েছে। এদিকে এসি ল্যান্ড (ভূমি) রাহাতুল করিম মিজান পরিষ্কার জানিয়েছেন, মাদ্রাসার সেই পুকুর সংস্কার বা মাটি কাটার কোনো অনুমোদন ছিল না। তদন্ত করলেই সত্যতা মিলবে। ঘটনাটিকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তুহিন সমকাল প্রতিবেদককে জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। সত্যতা পেলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। - বিষয় : - অভিযোগ