মা ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 93%

Why this classification

This is a valid, recent incident in Faridpur where a man armed with a hoe killed three people, including his mother and aunt, and seriously injured a neighbour on Monday night, 27 April 2026. Because it involves deaths from a physical attack, it counts as violence.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
27/04/26•গদারডাঙ্গী খুশির বাজার, আলিয়াবাদ ইউনিয়ন

Killed

3

Injured

1

Summary

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় ২০২৬ সালের ২৭ এপ্রিল (সোমবার) রাত ৯টার দিকে মানসিক ভারসাম্যহীন যুবক আকাশ কোদাল দিয়ে চারজনকে কোপায়। এতে ফুফু আমেনা বেগম, মা রাহেলা বেগম ও প্রতিবেশী কাবুল নিহত হন এবং প্রতিবেশী রিয়াজ মোল্লা গুরুতর আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 9

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আকাশ (২৮), হারুন মোল্যার মানসিক ভারসাম্যহীন ছেলে (অভিযুক্ত, পলাতক)আমেনা বেগম (৭৫), ফুফু (নিহত)রাহেলা বেগম (৫০), মা (নিহত)কাবুল (৪৫), প্রতিবেশী (নিহত)রিয়াজ মোল্লা (৪৫), প্রতিবেশী (গুরুতর আহত)কোতোয়ালি থানা পুলিশফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম

Affected infrastructure

বাড়ির উঠান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 28/04/26open original ↗

দাদি, ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযোগ তরুণের বিরুদ্ধে

দাদি, ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযোগ তরুণের বিরুদ্ধে ছবি: সমকাল ফরিদপুর অফিস প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০০:১৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ০০:২১ দাদি-ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানায়, গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা কোদাল দিয়ে তার দাদি আমেনা বেগম (৭০) ও ফুফু রাহেলা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা বাধা দিতে এগিয়ে এলে কাবুল আহমেদ (৪০) নামে এক রিকশাচালককেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। - বিষয় : - ফরিদপুর - হত্যা - কুপিয়ে হত্যা

Source 2: Jugantor · 28/04/26open original ↗

মা ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

মা ফুফুসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী খুশির বাজার এলাকায় কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় হারুন মোল্যার মানসিক ভারসাম্যহীন ছেলে আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে চারজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফুফু আমেনা বেগম (৭৫), মা রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম (এসপি) জানান, তিনজনের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।