ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম অভিযোগ তুলে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১১

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident in Faridpur on 8 June 2026 in which two groups of villagers attacked each other with sticks and bricks, leaving at least 11 people injured. It is recent, involves physical violence, and took place in Bangladesh, so it qualifies as violence.

Reported by:Dhaka PostSingle source
08/06/26•দেওড়া নয়াকান্দি গ্রাম, কালামৃধা ইউনিয়ন

Killed

0

Injured

11

Summary

৮ জুন (সোমবার) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে বিয়েবাড়িতে কম মাংস দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষ ও আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষ হয়, যাতে কমপক্ষে ১১ জন আহত হন। চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে, তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

লাভলু শেখ (কনের বাবা)রেজাউল মাতুব্বর (কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান)মো. মিজানুর রহমান (ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)আরিফ মিয়া (আহত)শহীদ মাতুব্বর (আহত)সোহরাব মাতুব্বর (আহত)মমতাজ বেগম (আহত)কনেপক্ষের আমন্ত্রিত গ্রামবাসী

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 11

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 09/06/26open original ↗

ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম অভিযোগ তুলে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১১

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষ এবং তাদের আমন্ত্রিত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে খাওয়ার সময় নিজ পক্ষের আমন্ত্রিত গ্রামবাসীর কয়েকজন মাংস কম দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ লাঠিসোঁটা ও ইট-পাটকেল পরস্পরের বিরুদ্ধে নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে চারজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর এবং মমতাজ বেগম। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর বলেন, “বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবং স্থানীয় আধিপত্য নিয়ে কিছু সমস্যা থাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এখানে মেয়েপক্ষের সঙ্গে বরপক্ষের কোনো ঝামেলা হয়নি। যাদের সঙ্গে ঝামেলা হয়েছে, তারা মেয়েপক্ষের আমন্ত্রিত অতিথি। সংঘর্ষের পর বরসহ বরপক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসেন এবং বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়।” কনের বাবা লাভলু শেখ বলেন, “আমার মেয়ের বিয়েটা ছিল আমাদের পরিবারের জন্য আনন্দের একটি দিন। কিন্তু স্থানীয় গ্রাম্য দলাদলির বলি হতে হলো আমাদের।” তিনি বলেন, “গ্রামের মধ্যে আমরা যাদের দাওয়াত দিয়েছিলাম, তারা শুধু মাংসের বিষয় নিয়ে ঝামেলা করেনি, বরং পরিকল্পিতভাবে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান পণ্ড করেছে।” ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “মেয়েপক্ষের বাড়িতে গ্রামের বাসিন্দাদের মধ্যে তাদের আমন্ত্রিত কিছু অতিথিকে মাংস কম দেওয়া হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত ব্যক্তি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।” তিনি বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। জহির হোসেন/এসএমডব্লিউ