প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল
Why this classification
This article reports a specific, concrete incident of kidnapping—a businessman was abducted in public from his business premises in Lakshmipur on or around 2026-10-08, with the act captured on CCTV. Kidnapping is a form of criminal violence and meets the definition of relevant violence. The incident is recent (within the 14-day window) and occurred in Bangladesh.
Killed
0
Injured
0
Summary
লক্ষ্মীপুরের কমলনগরে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে প্রকাশ্যে অপহরণ করা হয়েছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
72% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা নিহত শাহিনুর বেগম, বড় মেয়ে সায়মা আক্তার, মেজ মেয়ে ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। ছবি: সংগৃহীত লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৪:০৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৪:০৬ লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও এখনো প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে তদন্তের শুরুতেই সামনে এসেছে অভিযুক্ত ও গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের অতীত জীবন, পরিচয় গোপন করে বসবাস এবং নিহত পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয়ের নানা তথ্য। এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, অন্তর মজুমদারের পারিবারিক জীবনে অস্থিরতা ও প্রতিবেশীদের প্রতি ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। যদিও পুলিশ এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেনি। গত ২৫ জুন বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, সকাল ১১টার দিকে অন্তর মজুমদার বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ভবনটিতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ভেতর থেকে চিৎকার শুনে এক নারী প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে যান। তিনি অন্তরকে আগে থেকেই চিনতেন। সন্দেহ হওয়ায় বাইরে থেকে গেট আটকে দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা অন্তরকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় বছর আগে অন্তর মজুমদার একই ভবনের একটি ফ্ল্যাটে এক নারীকে নিয়ে ভাড়া থাকতেন। তখন তিনি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা হারুন, রানীসহ কয়েকজন প্রতিবেশী জানান, অন্তর ও তার সঙ্গে থাকা নারীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। পরে তার প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন ওঠায় বাড়িওয়ালা তাকে বাসা ছাড়তে বলেন। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই অন্তরের সঙ্গে ভবনের কয়েকজন বাসিন্দার সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কয়েকজনের ধারণা, নিজের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার জন্য প্রতিবেশীদের দায়ী মনে করতেন অন্তর। সেই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এখনো কোনো কারণকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। শুক্রবার রাতে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে শাহীনুর বেগম ও তার তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়। কান্নাজড়িত কণ্ঠে নিহত শাহীনুরের একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বলেন, 'আমি এখন কাকে নিয়ে বাঁচব? আমার মা ও তিন বোনকে একসঙ্গে হারিয়েছি। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। যদি অন্য কেউ জড়িত থাকে, তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।' নিহতের মা হাজরা বেগম বলেন, 'আমার মেয়ে আর নাতনিদের যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আল্লাহ যেন তাদের বিচার করেন।' হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শাহীনুরের ছেলে জুনায়েদ ইসলাম সিফাত বাদী হয়ে অন্তর মজুমদারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রাশেদ বলেন, 'আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি। তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে।' রায়পুরের এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘিরে এখনো বেশ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থাগুলো। একজন মানুষের পক্ষে কি একাই চারজনকে হত্যা করা সম্ভব ছিল? হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না? অন্তরের সঙ্গে নিহত পরিবারের প্রকৃত সম্পর্ক কী ছিল? পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না? পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ এর পেছনে কাজ করেছে কি না? এসব প্রশ্নের উত্তর মিললেই হয়তো উন্মোচিত হবে রায়পুরের বহুল আলোচিত এই চার খুনের প্রকৃত রহস্য। এ ছাড়া অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, 'ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম কাজ করছে। গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার কারণ এবং অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।' ঘটনাস্থল পরিদর্শন শেষে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, 'এটি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক ঘটনা নয়। তদন্ত চলছে। খুব শিগগিরই প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। কেউ যেন এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি না করে।' - বিষয় : - লক্ষ্মীপুর - পুলিশ
প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল
প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল. লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুরে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, অধ্যক্ষসহ দুজন গ্রেপ্তার
নিহত মেহেদী হাসানছবি: সংগৃহীত লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার দুপুরে তাঁদের কারাগারে পাঠান আদালত। গ্রেপ্তার দুজনের একজন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাঁর নাম শরীফুল ইসলাম (৪৮)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ইসলামবাগ গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে। আরেকজন একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাজিদুল ইসলাম মজুমদার (১৯)। তিনি রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতেছবি: পুলিশের সৌজন্যে এর আগে ১৬ জুন ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদী হাসান (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মুঠোফোন চুরির অপবাদ দিয়ে মেহেদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এর জেরে মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত শিক্ষার্থীর বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, মুঠোফোন চুরির অভিযোগ তুলে একাডেমির কয়েকজন শিক্ষার্থী মেহেদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে ঝুলিয়ে রাখা হয়। জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন গ্রেপ্তারঅপরাধলক্ষ্মীপুরচট্টগ্রাম বিভাগঅপমৃত্যু
