রাজবাড়ীতে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a recent (within 14 days) physical assault where a young man and a married woman were tied to a tree and beaten by local family members, followed by a forced marriage. This meets the definition of violence and occurs in Bangladesh, so it is classified as a violence incident.

Reported by:SamakalSingle source
04/07/26•চর খানখানাপুর গ্রাম

Killed

0

Injured

2

Summary

শনি রাত ২০২৬-০৭-০৫ তারিখে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুরে এক তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর করা হয়; পরে গৃহবধূর স্বামী বিচ্ছেদ করে তাকে ওই তরুণের সঙ্গে জোরপূর্বক বিয়ে করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ফুপাতো ভাইহাসেম শেখউত্তম কুমার ঘোষ (OC)গৃহবধূর স্বামী

Tags

Domestic ViolenceForced MarriageMob Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 07/07/26open original ↗

রাজবাড়ীতে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে

রাজবাড়ীতে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে ছবি: ভিডিও থেকে নেওয়া রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৪:৫০ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৫:১৯ রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে এক তরুণ ও এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ করিয়ে ওই তরুণের সঙ্গে বিয়ে দেওয়া হয়। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যার পর এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে গাছের সঙ্গে একই রশি দিয়ে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তাদের বিভিন্ন প্রশ্ন করছেন। একপর্যায়ে তরুণকে তার বাবাকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলতেও শোনা যায়। তরুণ বারবার রশি খুলে দেওয়ার অনুরোধ করেন। তবে উপস্থিত কয়েকজন তাকে জানান, রশি খুলে দিলে তাকে মারধর করা হতে পারে। স্থানীয় কয়েকজন জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওই তরুণ শনিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় তার ফুপাতো ভাইয়ের বাড়িতে যান। ফুপাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক। রাতে হাতেনাতে ধরে ফেলার পর ওই তরুণের ফুফাতো ভাই ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। গৃহবধূসহ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। স্থানীয় বাসিন্দা হাসেম শেখ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে তিনি দুজনকে গাছে বাঁধা অবস্থায় দেখেন। ওই সময় গৃহবধূর স্বামী জানান, তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করবেন না। পরে রাত আড়াইটার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটানো হয় এবং রাত সাড়ে তিনটার দিকে ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিয়ে দেওয়া হয়। এরপর ভোরের দিকে নবদম্পতি বাড়িতে চলে যান। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তিনি শুনেছেন ওই গৃহবধূ ও তরুণের বিয়ে হয়েছে। তারা দুজনই প্রাপ্তবয়স্ক। এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি। - বিষয় : - রাজবাড়ী - নির্যাতনের অভিযোগ - বিচ্ছেদ - বিয়ে