ডামুড্যায় জমির আইলে মুখ বাঁধা লাশ

AI-classifiedconfidence 85%

Why this classification

A body was found in a field with its mouth tied with a gamchha, and the family alleges a planned murder linked to a land dispute with two cousins. The incident occurred on 8 October 2026, within the 14-day window, and the accused deny the allegation, so the cause of death is still under investigation.

Reported by:JugantorSingle source
08/10/26•আদাশন এলাকা, শিধলকুড়া ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

শরীয়তপুরের ডামুড্যায় ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় জমির আইলের পাশে মুখে গামছা বাঁধা অবস্থায় মামুন শেখের (৫৫) লাশ পাওয়া যায়। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তবে অভিযুক্ত চাচাতো ভাইয়েরা অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মামুন শেখ (নিহত, ৫৫)আবুল শেখ (অভিযুক্ত, চাচাতো ভাই)মালেক শেখ (অভিযুক্ত, চাচাতো ভাই)রাকিব (নিহতের ছেলে)আসমা বেগম (নিহতের স্ত্রী)গাজী মোহাম্মদ নাহিদুস সালাম (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/10/26open original ↗

ডামুড্যায় জমির আইলে মুখ বাঁধা লাশ

ডামুড্যায় জমির আইলে মুখ বাঁধা লাশ স্বজনদের দাবি হত্যা Advertisement ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ডামুড্যায় জমি থেকে মামুন শেখ (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে জমির আইলের পাশে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন শেখ ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামুন শেখের সঙ্গে তার চাচাতো ভাই আবুল শেখ ও মালেক শেখের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জমিতে সার ও কীটনাশক দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মামুন। দুপুর ১২টার দিকে স্থানীয়রা খবর পান, জমি থেকে কয়েক মিটার দূরে মুখে গামছা বাঁধা অবস্থায় তিনি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাকিব অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে কীটনাশক দিতে যাওয়ার পর তার বাবাকে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। মামুনের স্ত্রী আসমা বেগম বলেন, আবুল ও মালেক এর আগে কয়েকবার তার স্বামীকে মারতে এসেছিলেন। তিনি এ হত্যার বিচার দাবি করেন। অভিযুক্ত আবুল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তারা আগে কিনেছিলেন। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গাজী মোহাম্মদ নাহিদুস সালাম বলেন, হাসপাতালে আনার আগেই মামুন মারা গিয়েছিলেন। ইসিজি করেও একই ফল পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।