সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন

AI-classifiedconfidence 95%

Why this classification

ঘটনাটি ৯ জুন ২০২৬-এ ঘটেছে, যা রেফারেন্স তারিখের ১৪ দিনের মধ্যে। একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য একটি ৭ বছরের শিশুকে ডাব চুরির অভিযোগে মারধর করে আহত করেছে, তাই এটি সহিংসতার ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ।

Reported by:JugantorSingle source
09/06/26•হয়বাতপুর গ্রাম

Killed

0

Injured

1

Summary

৯ জুন ২০২৬ বিকালে ঝালকাঠির নলছিটির হয়বাতপুর গ্রামে সাত বছরের মাদ্রাসাছাত্র আব্দুল্লাহকে ডাব চুরির অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শুক্কুর আলী মারধর ও আছাড় মারে। আহত অবস্থায় তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শুক্কুর আলী (অবসরপ্রাপ্ত সেনা সদস্য)আব্দুল্লাহ (নির্যাতিত শিশু)আলফাজ ফরাজি (বাবা)রেহানা বেগম (মা)মো. আশরাফ আলী (পুলিশ পরিদর্শক)

Tags

Vigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ এএম Advertisement সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন Advertisement নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নির্যাতিত শিশু আবদুল্লাহ। ছবি: যুগান্তর আরও পড়ুন Advertisement ঝলকাঠির নলছিটিতে আব্দুল্লাহ (৭) নামে এক মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতনের অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হয়বাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনে আহত আব্দুল্লাহকে ওইদিন সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল্লাহ উপজেলার হয়বাতপুর গ্রামের আলফাজ ফরাজীর ছেলে এবং তৌকাঠি মারকাযুল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শুক্কুর আলী। তিনি হয়বাতপুর গ্রামের মো. ফখরুল আলির ছেলে। জানা গেছে, মঙ্গলবার বিকালে আব্দুল্লাহকে তার মা (রেহানা বেগম) বাজার থেকে পান কিনে আনতে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আব্দুল্লাহকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আবদুল্লাহ প্রস্রাব করে দেয়। একপর্যায়ে শুক্কুর আলী আব্দুল্লাহকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবদুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির মা রেহানা বেগম জানান, মঙ্গলবার বিকালে তিনি আব্দুল্লাহকে ফকির বাড়ি বাজার থেকে পান কিনে আনার জন্য পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরি করে নেওয়ার কথা বলে তার ছেলেকে মারধর করে এবং কয়েকটি আছাড় মেরে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবদুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। নির্যাতিত আব্দুল্লাহ বলেন, মা আমাকে পান কিনতে ফকির বাড়ি বাজারে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আমাকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আমি প্রস্রাব করে দেই। একপর্যায়ে শুক্কুর আলী আমাকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। আব্দুল্লাহ আরও বলেন, আমি তো গাছে উঠতেই পারি না। তাহলে ডাব চুরি করব কীভাবে? শিশুটির বাবা আলফাজ ফরাজি জানান, তিনি ঢাকায় থাকেন। ছেলেকে মারধরের খবর পেয়ে তিনি বাড়িতে এসেছেন। বিনা অপরাধে তার ছেলেকে মারধরের বিচার দাবি করেন তিনি এবং এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি। তবে অভিযুক্ত শুক্কুর আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। Advertisement Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement