কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখা হয় মরদেহ
Why this classification
A man was hacked to death with a sharp weapon in Fingri union of Satkhira Sadar, and his body was found in a pond on Saturday morning. Police found several cut wounds on his head and face, so this is a concrete, recent murder by attack, which counts as violence.
Killed
1
Injured
0
Summary
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকালে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখা হয় মরদেহ
সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জিন্নাহ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের পুকুরে ফেলে রেখে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন সুশান্ত ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইব্রাহিম খলিল/এসএইচএ
