ফতুল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বেকারি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা
Why this classification
This is a valid violent incident: an armed group of about 50 people used a bulldozer and iron rods to attack a bakery in Fatullah after the owner refused to pay 30 lakh taka, looting about 9.5 lakh taka and injuring 5 workers. The attack happened on Sunday night, 3 May 2026, which is within the recent window.
Killed
0
Injured
5
Summary
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় ৩০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় প্রায় ৫০ জনের সশস্ত্র দল ভেকু নিয়ে ফুডল্যান্ড বেকারি গুঁড়িয়ে দিতে হামলা চালায়, এতে ৫ জন শ্রমিক আহত হন এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট হয়। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ৩ মে, রোববার রাতে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফতুল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বেকারি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা
ফতুল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বেকারি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা Advertisement ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে একটি বেকারিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় কর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা বেকারিতে তাণ্ডব চালায়। বেকারির আসবাবপত্র গুঁড়িয়ে দিয়ে উৎপাদন ব্যবস্থাকে অচল করে ফেলে এবং মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় বেকারির ৫ শ্রমিক আহত হয়। রোববার রাতে শান্তিধারা এলাকায় ফুডল্যান্ড বেকারিতে এ ঘটনা ঘটে। বেকারির মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী শাহাদাৎ হোসেন ওরফে ‘ভুয়া পুলিশ শাহাদাৎ’ এবং মান্নানের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সশস্ত্র বাহিনী ভেকু নিয়ে আসেন বেকারি গুঁড়িয়ে দিতে। এ সময় বেকারির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। তারা দুটি মোটরসাইকেল, একটি ব্যবসায়িক গাড়ি, নগদ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ওভেনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ছিনিয়ে নেয়। বেকারির ম্যানেজার হারুন অর রশিদ বলেন, সন্ত্রাসীরা ক্যাশের ড্রয়ার ভেঙে ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া কাভার্ডভ্যান, দরজা-জানালা, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। তখন পুলিশ এলে সন্ত্রাসীরা ভেকু রেখে পালিয়ে যায়। এর আগে তারা ৫ শ্রমিককে পিটিয়ে আহত করে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
