জোর করে নারীর ভিডিও ধারণ, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is a valid report of gender-based violence (sexual harassment) occurring within the recent timeframe.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
08/07/26•Gournadi

Killed

0

Injured

0

Summary

বরিশালের গৌরনদীতে এক যুবদল কর্মী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি ও জোর করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত শাহীন মৃধা আত্মগোপনে রয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Shahin MridhaMonir Hossain AkonTariq Hasan Russel

Tags

Sexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 08/08/26open original ↗

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখল

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখল গৌরনদীতে বিএনপির ৩ নেতার বিরুদ্ধে অভিযোগ Advertisement গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গৌরনদীতে দাবি করা দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ফল ব্যবসায়ী জালাল রাঢ়ীর ডিসিআরকৃত (লিজ) চান্দিনা ভিটি দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী সীমা বেগম বাদী হয়ে সম্প্রতি গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বায়জিদ সরদারকে অভিযুক্ত করা হয়েছে। সীমা বেগম অভিযোগে বলেন, তার স্বামী জালাল রাঢ়ী প্রায় ১৫ বছর আগে উপজেলা ভূমি অফিস থেকে মাহিলাড়া বাজারের একটি চান্দিনা ভিটি ডিসিআর (লিজ) নিয়ে সেখানে গোডাউন নির্মাণ করে ভোগদখল করে আসছেন। সরকারি বিধি অনুযায়ী প্রতিবছর ওই ভিটির লিজের টাকা উপজেলা ভূমি অফিসে রাজস্ব খাতে জমা দিয়ে নবায়নও করা হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় দোকানঘরটি ভেঙে ফেলা হয়। এরপর নতুন করে ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি জালাল রাঢ়ী ওই ভিটিতে দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা সজল সরকার, জাফর ইকবাল ও বায়জিদ সরদার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা সহযোগীদের নিয়ে খুঁটি ও বাঁশের বেড়া দিয়ে ভিটিটি দখল করে রাখেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদেরও অবহিত করা হয়েছে বলে জানান সীমা। অভিযুক্তদের ভয়ে তার স্বামী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সজল সরকার ও বায়জিদ সরদার। তারা বলেন, ওই চান্দিনা ভিটির কাছাকাছি বাজারের গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নলকূপের হেড প্রায় ২০ ফুট দূরে সরিয়ে বসানো হয়েছে। এ কারণে ডিসিআর বাতিলের জন্য এসি ল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে। কেউ যাতে সেখানে ঘর নির্মাণ করতে না পারে, সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। জাফর ইকবাল বলেন, তিনি ঢাকায় থাকেন। বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পেরে বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষকে ডেকেছিলেন। তবে জালাল রাঢ়ী তার ডাকে সাড়া দেননি। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ওই চান্দিনা ভিটি ডিসিআর নেওয়ার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। তবে ভিটিটি আগে থেকেই জালাল রাঢ়ীর নামে ডিসিআর থাকায় এ বছরও তার নামেই তা নবায়ন করা হয়েছে।

Source 2: Prothom Alo · 08/08/26open original ↗

জোর করে নারীর ভিডিও ধারণ, অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

যৌন নির্যাতনপ্রতীকী ছবি বরিশালের গৌরনদীতে জোরে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন শাহীন মৃধা নামের ওই যুবদল কর্মী। স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রায় এক মাস আগে একটি বসতঘর থেকে এক নারী ও এক যুবককে আটক করেন শাহিন মৃধা ও তাঁর সহযোগীরা। অভিযোগ, তাঁরা ওই নারীকে যৌন হয়রানির পাশাপাশি জোর করে ভিডিও ধারণ করেন। গতকাল শুক্রবারেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। কোন প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন আকন, সদস্যসচিব, গৌরনদী উপজেলা যুবদল অভিযোগের বিষয়ে জানতে শাহীন মৃধার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আত্মগোপনে আছেন। শাহীন মৃধা যুবদলের সক্রিয় কর্মীর বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। কোন প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি জানিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবীদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে ভুক্তভোগী সামাজিক ও মানসিক মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এ বিষয়ে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, এটা সাইবার নিরাপত্তা আইনে গুরুতর ও জামিন অযোগ্য অপরাধ। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ভাইরাল ভিডিওগৌরনদীযুবদলবরিশাল বিভাগনারী নির্যাতন