ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

AI-classifiedconfidence 94%

Why this classification

প্রবন্ধে নবজাতকের দেহের আবিষ্কার এবং অবৈধ গর্ভপাতের সন্দেহ উল্লেখ আছে, যা একটি হত্যা (মরদেহ) ঘটনার স্পষ্ট প্রমাণ; কোনো রাজনৈতিক, ধর্মীয় বা দলীয় সংঘর্ষের ইঙ্গিত নেই, তাই এটি অপরাধমূলক হিংসা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
15/06/26•KanaiPur School & College gate

Killed

1

Injured

0

Summary

ফরিদপুরের কানাইপুরে স্কুলের গেটের কাছে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়; প্রাথমিক ধারণা অবৈধ গর্ভপাতের ফলে দেহটি ফেলা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 8

Perpetrator side

Unknown

Other actors

OC Mo. Mahmudul HasanAnjum Mofidul IslamPolice

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/06/26open original ↗

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি স্কুলের পাশের ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একদল কুকুর টানাটানি করছিল বলে জানা গেছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকা থেকে সদ্যভূমিষ্ঠ ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে কলেজের গেটের পাশে ময়লার স্তুপে একদল কুকুর একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের লাশ কামড়ে খাওয়ার চেষ্টা করছে। পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে দেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লাশটি সেখানে ফেলে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নবজাতকের লাশ দাফন করা হবে।