চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete act of arson at a filling station due to unpaid extortion demands, resulting in property destruction, thus meeting the criteria for a violent incident.

Reported by:SamakalSingle source
13/10/26•Jorgacha Bazar, Velabari Union

Killed

0

Injured

0

Summary

বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদা না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে তেল, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অটোরিকশার শোরুম ও তিনটি বাড়ি পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Muhidul IslamSubal Uddin

Affected infrastructure

Filling StationComputer training centerAutorickshaw showroomThree houses

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 15/10/26open original ↗

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়া চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ বগুড়া ব্যুরো প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ২২:৪০ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আট হাজার লিটার তেলসহ পুড়ে গেছে পাশের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অটোরিকশার শোরুম ও তিনটি বাড়ি। গত মঙ্গলবার উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোরগাছা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক। ক্ষতিগ্রস্ত চাঁদের আলো ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মুহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে করে দুই লিটার পেট্রোল নিয়ে এক হাজার টাকার নোট দেন। কর্মচারী মামুন টাকা ভাঙাতে ক্যাশ কাউন্টারে যাওয়ার পরপরই তেলের ড্রামে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের প্রতিষ্ঠান ও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ওই মোটরসাইকেল আরোহীকেও খুঁজে পাওয়া যায়নি। মুহিদুলের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এরপর থেকে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। চার মাস আগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মী সুবল উদ্দিন তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া গত মাসে হাসনাত নামে এক সিঙ্গাপুর প্রবাসী মেসেঞ্জারে তাঁকে হুমকি দেন। গত শনিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মুহিদুলের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে মারধর করে হাতঘড়ি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। মুহিদুলের সন্দেহ, এসব ঘটনার সঙ্গে জড়িত চক্রটি পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কর্মী সুবল উদ্দিন তিন মাস আগে থেকে একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। মুহিদুল জানান, ফিলিং স্টেশনে তেলের পাশাপাশি কয়েকটি গ্যাস সিলিন্ডারও ছিল। অটোরিকশার শোরুমে থাকা পাঁচটি নতুন অটোরিকশা ও ৫৫টি ব্যাটারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি সিলিন্ডারও বিক্রি করা হতো। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, চাঁদা দাবির বিষয়টি জানা নেই। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - চাঁদা - ফিলিং স্টেশন