যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

AI-classifiedconfidence 93%

Why this classification

The article describes a specific incident in which a 31-year-old housewife, Shimu Akter, was severely beaten at her husband's home and forced to drink poison over dowry demands, and she died in hospital on 10 April 2026. Three suspects were arrested on 19 April 2026, and the killing falls within the recent two-week window, so it is classified as a violence incident.

Reported by:JugantorSingle source
09/04/26•সৈয়দপুর (স্বামীর বাড়ি)

Killed

1

Injured

0

Summary

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে শিমু আক্তারকে (৩১) পিটিয়ে গুরুতর আহত করা এবং জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ ওঠে; রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল ২০২৬ তার মৃত্যু হয়। ১৯ এপ্রিল ২০২৬ র‍্যাব-১৩ মামলার এজাহারভুক্ত তিন আসামি রায়হান রিতু, জসিম ও জিতুকে গ্রেফতার করেছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শিমু আক্তার (নিহত গৃহবধূ)রায়হান রিতু (স্বামী)জসিমজিতুনিহতের বাবা (মামলাকারী)

Tags

Dowry ViolenceDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/04/26open original ↗

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার Advertisement সৈয়দপুর প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম ছবি: যুগান্তর নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন- রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন। র্যাব জানায়, নিহত শিমু আক্তারের (৩১) সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরিবার যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় নির্যাতনের মাত্রা ক্রমেই বেড়ে যায়। গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয় বলে অভিযোগ উঠে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেন। র্যাব-১৩ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যাব সর্বদা তৎপর। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।