প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জা গ্রেফতার

AI-classifiedconfidence 85%

Why this classification

The article describes a new, concrete incident on 1 May 2026 in which a man attempted to rape a woman while she was alone at home. The police arrests on 6 May are reported only as follow-up, and the sexual assault itself is a violent act within the tracker's scope.

Reported by:JugantorSingle source
01/05/26•শ্রীনগর উপজেলা (ভুক্তভোগীর বসতঘর)

Killed

0

Injured

0

Summary

সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীকে ১ মে ২০২৬ সন্ধ্যায় ঘরে একা পেয়ে ভাশুর হাশেম শেখ ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির মামলায় ৬ মে ২০২৬ রাতে হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. হাশেম শেখ (৪৭), অভিযুক্ত ভাশুরশিরিনা বেগম (৩৫), অভিযুক্ত জা (ভাশুরের স্ত্রী)ভুক্তভোগী নারী, সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীআব্দুল শেখ, সিঙ্গাপুর প্রবাসী (ভুক্তভোগীর স্বামী)মিল্টন দত্ত, পরিদর্শক (তদন্ত), শ্রীনগর থানা

Tags

RapeSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 07/05/26open original ↗

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জা গ্রেফতার

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জা গ্রেফতার Advertisement শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৭ পিএম শ্রীনগর থানা মুন্সীগঞ্জের শ্রীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মো. হাশেম শেখ (৪৭) ও তার স্ত্রী শিরিনা বেগম (৩৫)। আসামি হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই আব্দুল শেখের স্ত্রীর ধারণকৃত আপত্তিকর নগ্ন ভিডিও ও ছবি সরবরাহ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ভাসুর হাশেম শেখ অর্থ দাবি করে আসছিলেন। এর আগে মামলার বাদীর স্বামী সিঙ্গাপুর প্রবাসী নিজের মান সম্মানের ভয়ে দাবিকৃত ১০ লাখ টাকা প্রদান করেন। অথচ ১৭ এপ্রিল বাদীর স্বামী সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে ২০ এপ্রিল সকালে তাদের বসত ঘরে গিয়ে পুনরায় ২০ লাখ টাকা দাবি করেন ভাশুর হাশেম শেখ ও শিরিনা বেগম। টাকা দিতে অস্বীকার করলে নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরে গত ১ মে সন্ধ্যায় সিঙ্গাপুর প্রবাসী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ঘরে একা পেয়ে ভাশুর হাশেম শেখ কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৪ মে মুন্সীগঞ্জ আদালতে ভাশুর ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৬ মে শ্রীনগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।