নবীনগরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
Why this classification
The article reports a gunfight between local individuals over a road‑construction and tractor‑rental dispute, resulting in 2 deaths and 10 injuries, which meets the definition of relevant violence and occurs within the 14‑day window.
Killed
0
Injured
10
Summary
নবীনগরে চরলাপাং গ্রামে জমি ও ট্রাক্টর ভাড়া বিরোধে গুলিবিদ্ধ সংঘর্ষ ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ এবং দশজন আহত হয়েছে, আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৪ ছবি: ভিডিও থেকে নেওয়া নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:৫০ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৭:৫০ ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, থলিয়ারা গ্রামের বড় গোষ্ঠীর (বাদৈর বাড়ি) জয়নাল মিয়া এবং একই গ্রামের ছোট গোষ্ঠীর (মিন্দালীর বাড়ি) জুবায়ের মিয়ার মধ্যে একটি দোকানঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের জেরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন—মিন্দালীর গোষ্ঠীর জাহার মিয়ার ছেলে সৈয়দ জামান মিয়া (৪৮), ওমর আলীর ছেলে কামাল (৪৫) এবং ওলি মিয়ার ছেলে রুহুল আমীন (২০)। জামান মিয়া ও কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - সংঘর্ষ
নবীনগরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
নবীনগরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, এলাকায় একটি সড়ক নির্মাণে ওই গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। সড়ক নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরও বাড়ে। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হওয়ার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল ক্ষুব্ধ হন। এ নিয়ে গত কয়েকদিন ধরে অহিদ ও মুসলেমের পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চরলাপাং গ্রামে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ফুল মিয়া ও গৃহবধূ উম্মে হানিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
