জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident on 24 April 2026 in which two local groups fought over disputed land in Singra, Natore, leaving at least 25 people injured, including a woman. It involves a physical clash with injuries, which meets the definition of relevant violence, and no exclusion applies.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
24/04/26•পরিল গ্রাম, ডাহিয়া ইউনিয়ন, সিংড়া

Killed

0

Injured

25

Summary

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পরিল গ্রামে ২০২৬ সালের ২৪ এপ্রিল সকালে বিরোধপূর্ণ জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নারীসহ অন্তত ২৫ জন আহত হন। স্থানীয় নেতাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাপড়া ঘর নির্মাণের সময় এই ঘটনা ঘটে এবং আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবুল কালাম গ্রুপের লোকজনসিরাজুল ইসলাম ও তার পক্ষসিংড়া থানার ওসি রফিকুল ইসলাম

Affected infrastructure

নির্মাণাধীন ছাপড়া ঘর

Tags

Land DisputeClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 25

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 25/04/26open original ↗

নাটোরে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৩০

নাটোরে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৩০ সমকাল ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৮:২৮ | প্রিন্ট সংস্করণ নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন জেলার লালপুর ও বড়াইগ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। যুবদলের দুপক্ষের সংঘর্ষ যুবদলের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়। লালপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে।  জানা যায়, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারী ও সদস্য নাদিম হোসেন দোহা দুজনই  কদিমচিলান ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গোধড়া বাজারে পল্লিচিকিৎসক ও ওয়ার্ড যুবদল নেতা রাশেদের দোকানে নাদিম হোসেন দোহার কর্মীরা আড্ডা দিতেন। শুক্রবার দুপুর ১২টার দিকে মজনু পাটোয়ারী তাদের সেখানে বসতে দিতে নিষেধ করেন। এ নিয়ে রাশেদ ও মজনুর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মজনুর কর্মীরা রাশেদের দোকানে ভাঙচুর চালায় ও তাঁকে পিটিয়ে আহত করে। এ খবর রাশেদের বাড়ি বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামে ছড়িয়ে পড়লে তাঁর স্বজনসহ অনুসারীদের সঙ্গে লালপুরের গোধড়া গ্রামের লোকেরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন নাটোর-পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় গুনাইহাটি মোড়ে মজনু পাটোয়ারীর সমর্থকদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবদুস ছালাম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  সিংড়ায় জমি নিয়ে সংঘর্ষ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারিল গ্রামের একটি জায়গার দখল নিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় নেতৃবৃন্দের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবুল কালাম পক্ষের লোকজন ওই জায়গায় বাঁশ ও টিন দিয়ে ঘর নির্মাণ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।  সংঘর্ষে আহতরা হলেন– হাসি খাতুন, মো. ইসলাম, আল আমিন, মুরশিদুল, মহসিন, নাফিজুল, ইমন, মিলন, সিরাজুল, ফরহাদ, আইনাল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, সাকিল, মাহফুজুল, রাব্বানী, রহিদুল ও রুবেল। আবুল কালাম পক্ষের মুরশিদুল ইসলাম দাবি করেন, ‘জায়গাটি তাদের মালিকানাধীন। গ্রামের কিছু লোকজন জোরপূর্বক দখল করতে চাইলে তারা বাধা দেন। সংঘর্ষে তাদের পক্ষে ১১ জন আহত হয়েছেন। ১০ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার (আজ) তারা মামলা করবেন।’ সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ একটি জায়গায় একপক্ষ ধান কাটা শ্রমিকদের থাকার ঘর নির্মাণ গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - আহত

Source 2: Jugantor · 24/04/26open original ↗

জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫ Advertisement সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম ফাইল ছবি নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পরিল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহতরা হলেন- হাসি খাতুন (২৬), ইসলাম (২৪), আল আমিন (২৫), মুর্শিদুল (৩২), মহসিন (৩০), নাফিজুল (২৭), ইমন (২৩), মিলন (১৮), সিরাজুল (৫৫), ফরহাদ (৪৮), আইনাল (৪৫), আসাদ (৩৮), রুবেল (৩৫), ফরহাদ (৪১), হাফিজ (৩৪), সাকিল (৪০), মাহফুজুল (৩৪), রাব্বানী (৩৬), রহিদুল (৩৮) ও রুবেল (৪২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারিল গ্রামের একটি জায়গা দখল নিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বিরোধ চলে আসছিল।  স্থানীয় নেতাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবুল কালাম গ্রুপের লোকজন ওই জায়গায় বাঁশ ও টিন দিয়ে ছাপড়া ঘর নির্মাণ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের একজন নারীসহ অন্তত ২৫ জন আহত হন।   সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ একটি জায়গায় একপক্ষ ধান কাটা শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।