জুয়ার আসর নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
Why this classification
This report describes one specific physical clash in Noakhali over a gambling den, in which a businessman, Kamal Uddin, was attacked and later died at hospital. The family says the attack caused his death, but police say no injury marks were found initially, so the cause is still under investigation. The incident occurred within the recent window, so it is classified as violence.
Killed
1
Injured
1
Summary
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে ৩০ মে ২০২৬ রাতে জুয়ার আসর নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (৪৮) আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষিত হন। পরিবার প্রতিপক্ষের হামলার অভিযোগ করেছে, তবে পুলিশ প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জুয়ার আসর নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
জুয়ার আসর নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১১:১৩ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১১:১৯ নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসর নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. কামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই এলাকার মৃত সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসার করতেন। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ পাশের মিনু আলী হাজী বাড়ির রনি ও শামুর সঙ্গে চলাফেরা করতেন। জুয়ার আসর নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া শুরু হলে কামাল উদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় কয়েকজর কামালের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল বলেন, ‘পাশের বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে হামলা চালায়। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। তবে কী কারণে তারা হামলা করেছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।’ এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, ‘জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদকে মারধর করা হয়। পরে চাচা কামাল ঝগড়া থামাতে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
