ফরিদপুরে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে গণপিটুনি

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific incident on Monday 22 June 2026 in Boalmari, Faridpur, where a crowd severely beat Mamun Molla on suspicion of drug dealing and burned his private car. The article also reports two other incidents (a house vandalised in Narail and a drug seller handed to police in Bhairab), but the Faridpur mob attack is the main incident and is the one recorded here.

Reported by:SamakalSingle source
22/06/26•মালিখালী বাজার, পরমেশ্বরদী ইউনিয়ন, বোয়ালমারী

Killed

0

Injured

1

Summary

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মালিখালী বাজারে ২২ জুন ২০২৬ (সোমবার) সন্ধ্যায় মাদক ব্যবসায়ী সন্দেহে মামুন মোল্লাকে স্থানীয় জনতা মারধর করে এবং তাঁর ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়, তবে তাঁর কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মামুন মোল্লাবিক্ষুব্ধ স্থানীয় জনতামানিক মোল্লা (ভুক্তভোগীর বাবা)বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান

Affected infrastructure

প্রাইভেটকার

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/06/26open original ↗

ফরিদপুরে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে গণপিটুনি

ফরিদপুরে মাদক ব্যবসায়ী সন্দেহে যুবককে গণপিটুনি ফাইল ছবি অনলাইন ডেস্ক প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৩:৫৬ ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী সন্দেহে মামুন মোল্লা নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গত সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মামুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। অন্যদিকে তাঁর পরিবারের দাবি, অতীতের অভিযোগকে কেন্দ্র করে তার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে এলাকায় আসেন মামুন। এ সময় তাঁকে মাদক ব্যবসায়ী বলে চিহ্নিত করেন কয়েকজন। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হয়ে তাঁকে মারধর করে। পরে উত্তেজিত জনতা তাঁর ব্যবহৃত প্রাইভেটকারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মামুনের বাবা মানিক মোল্লা বলেন, ‘আমার ছেলে ফরিদপুর আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বাড়িতে এসেছিল। দুপুরে খাওয়া-দাওয়া শেষে ঢাকায় যাওয়ার জন্য আত্মীয়ের প্রাইভেটকার নিয়ে বের হয়। পথে তাকে আটক করে মারধর করা হয় এবং গাড়িতে আগুন দেওয়া হয়। অথচ তার কাছে কোনো মাদক ছিল না।’ তিনি দাবি করেন, তাঁর ছেলে অতীতে মাদকাসক্ত থাকলেও অনেক আগেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত। বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, মামুনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। মামলাটি বিচারাধীন। স্থানীয়রা তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তাঁর কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামিনে থাকায় মামুনকে ছেড়ে দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর নড়াইলের লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। গত সোমবার রাতে উপজেলার নলদী ইউনিয়নের ব্রহ্মানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের হিরু শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ অবস্থায় এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে যাতায়াতকারীদের ওপর নজরদারি শুরু করে। গত রোববার রাতে এক যুবক হিরুর বাড়ি থেকে গাঁজা কিনে বের হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী সোমবার রাতে তাঁর বাড়ি ভাঙচুর করে। এ বিষয়ে হিরু শেখ বলেন, ‘গ্রামের ২০-২৫ জন যুবক আমার ঘরবাড়ি ও জামাইয়ের মোটরসাইকেল ভাঙচুর করেছে। বর্তমানে আমি মাদক বিক্রয় বা সেবনের সঙ্গে জড়িত নই।’ নলদী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই আজিজুর রহমান বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল এলাকাবাসী কিশোরগঞ্জের ভৈরবে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মেহেদীর বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের চকবড়হর গ্রামে। স্থানীয়রা জানান, ভৈরব শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী শিল্পী। গতকাল বিকেলে তাঁর বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় মেহেদীকে ১২০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী। ভৈরব থানা পুলিশ গিয়ে ইয়াবাসহ তাঁকে আটক করে এবং তাঁর মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। ভৈরব থানার ওসি লিমন বোস এসব তথ্য নিশ্চিত করেছেন।