ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত ও রসায়নের শিক্ষার্থীদের সংঘর্ষ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a real physical fight between university students from the Chemistry and Mathematics departments on Thursday night, 8 October 2026. Six students were injured and a hall room window was smashed, so it qualifies as violence.

Reported by:JugantorProthom AloCorroborated · 2 sources
08/10/26•শহীদ ওসমান হাদী হলের সামনে ও আব্দুল মান্নান হল (৩১৩ নম্বর কক্ষ)

Killed

0

Injured

6

Summary

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিউশনি নিয়ে দ্বন্দ্বের জেরে ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার রাতে) গণিত ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং ৬ জন আহত হন। সংঘর্ষের সময় আব্দুল মান্নান হলের ৩১৩ নম্বর কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রসায়ন বিভাগের ছাত্রগণিত বিভাগের ছাত্রবহিরাগত ছাত্রীর অভিভাবকবিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ

Affected infrastructure

আব্দুল মান্নান হলের ৩১৩ নম্বর কক্ষের জানালার কাচ

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 6

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 10/10/26open original ↗

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত ও রসায়নের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছাত্রীকে টিউশনি নিয়ে দ্বন্দ্ব ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত ও রসায়নের শিক্ষার্থীদের সংঘর্ষ Advertisement যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গণিত ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ছাত্রীকে টিউশনি নিয়ে দুই ছাত্রের দ্বন্দ্বের জেরে ওই সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানান, বহিরাগত এক ছাত্রীকে রসায়ন বিভাগের ছাত্র ৪ বছর ধরে পড়াতেন। পরে ওই ছাত্র গণিত বিভাগের এক ছাত্রকেও ছাত্রীটিকে পড়ানোর দায়িত্ব দেন। কিন্তু গণিতে ফলাফল ভালো না হওয়ায় রসায়ন বিভাগের ওই ছাত্রের কাছে ছাত্রীর অভিভাবক নালিশ করে। ভালোভাবে না পড়ানোয় গণিতে ছাত্রীর ফল খারাপ হচ্ছে এমন অভিযোগ করা হয়। বিষয়টি রসায়ন বিভাগের ওই ছাত্রকে ডেকে জিজ্ঞাসা করতেই গণিত বিভাগের ছাত্রের সঙ্গে তর্কের সূত্রপাত হয়। বৃহস্পতিবার রাতে শহীদ ওসমান হাদী হলের সামনে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। মারধরের পর গণিত বিভাগের ওই ছাত্র জননেতা আব্দুল মান্নান হলের ৩১৩ নম্বর কক্ষে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ওই কক্ষের সামনে গিয়ে জানালার কাচ ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের ছাত্রদের মধ্যে হাতাহাতি ও দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত ৬ শিক্ষার্থীকে পরে হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ জানান, এটা আসলে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে দ্বন্দ্বের কারণে হয়েছিল। বিষয়টা মীমাংসা হয়ে গেছে।

Source 2: Prothom Alo · 11/10/26open original ↗

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

অভিনেতা, নির্দেশক, নাট্যকার মামুনুর রশীদফাইল ছবি টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি হয়েছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে কোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটিতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। কিন্তু ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। এ ঘটনায় আজ রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আফিয়া খান। তবে অভিযোগে কী ধরনের জিনিসপত্র চুরি হয়েছে, বিস্তারিত উল্লেখ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি হয়েছেছবি: প্রথম আলো লিখিত অভিযোগে আফিয়া খান উল্লেখ করেন, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তিনি তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। গতকাল শনিবার সকাল নয়টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। পরে বিকেল পাঁচটার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। কক্ষের ভেতরে ঢুকে কক্ষের মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো দেখতে পান। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় দেখা যায়। আলমারিগুলোতে তাঁদের ৯ ভাইবোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাইবোনেরা সবাই উপস্থিত না থাকায় কী চুরি হয়েছে, এখনই বলা যাচ্ছে না। আরও পড়ুন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ২৫ আগস্ট ২০২৬ আফিয়া খান প্রথম আলোকে বলেন, ‘এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।’ নাট্যকার মামুনুর রশীদ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। খবরটি তিনি ভাইবোনদের মাধ্যমে জানতে পেরেছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মামুনুর রশীদটাঙ্গাইল সদরচুরিনাট্যকারঢাকা বিভাগটাঙ্গাইল