মদনে কৃষককে পিটিয়ে হত্যা
Why this classification
This is a single, concrete incident on Thursday, 26 March 2026, in which local villagers beat farmer Bachchu Talukdar to death with wooden sticks after an argument over cattle eating his paddy. The article reports a death caused by a physical attack, which qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর হাওরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০২৬ সালের ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকালে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা কৃষক বাচ্চু তালুকদারকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর মদন থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মদনে কৃষককে পিটিয়ে হত্যা
গরু ধান খাওয়ার জের মদনে কৃষককে পিটিয়ে হত্যা Advertisement নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে জেলার মদন উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে। জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের বন্ধকী জমিতে বোরো ধান আবাদ করেন বাচ্চু তালুকদার। কিন্তু কয়েক দিন যাবত মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির উঠতি বোরো ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়েছেন। তবুও গরুতে ধান খাওয়া বন্ধ হচ্ছিল না। বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিৎকার করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। এ সময় করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা কাটাকাটির একপর্যায়ে করিল ইসলামসহ মাখনা গ্রামের লোকজন বাচ্চু তালুকদারের ওপর হামলা করে মারধর শুরু করে। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারকে হত্যা করে চলে যায়। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
