চালককে হত্যা করে রিকশা ছিনতাই
Why this classification
Although the incident meets the recency and location criteria, it is a criminal murder and theft without any party or political involvement, so it is not classified as political violence.
Killed
1
Injured
0
Summary
রাজবাড়ী গোয়ালন্দে রিকশা চালক জাহিদ বিশ্বাসকে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রিকশা নিয়ে বেরিয়েছিলেন উপার্জনে, রাস্তার পাশে মিলল মরদেহ
রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪২) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্ক এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ বিশ্বাস (৪২) গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তিনি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ বিশ্বাস মূলত রাতের বেলায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় কয়েকদিন কর্মহীন ছিলেন। পরে ধারদেনা করে নতুন ব্যাটারি কিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতভর এবং শুক্রবার দুপুর পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার দুপুরে স্থানীয়রা চামেলী পার্ক এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবিও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহিদ বিশ্বাসের বলে শনাক্ত করেন। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি
চালককে হত্যা করে রিকশা ছিনতাই
চালককে হত্যা করে রিকশা ছিনতাই Advertisement গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম গোয়ালন্দ ঘাট থানা রাজবাড়ীর গোয়ালন্দে চালককে হত্যা করে তার ব্যবহৃত রিকশাটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হতভাগ্য চালকের নাম জাহিদ বিশ্বাস (৪২)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের জবানিপাড়ার জামাল বিশ্বাসের ছেলে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চামেলী পার্ক নামক এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। জাহিদের পরিবারে বয়স্ক বাবা, মা, স্ত্রী এবং একটি ছেলে ও একটি মেয়েসন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে গেল। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং অন্যান্য রিকশা চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ বিশ্বাস সাধারণত রাতে রিকশা চালান। রিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় ৪-৫ দিন তিনি উপার্জনহীন অবস্থায় বাড়িতেই বসে ছিলেন। পরবর্তীতে ধারদেনা করে নতুন ব্যাটারি লাগিয়ে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রিকশাটি নিয়ে তিনি বাড়ি হতে বের হন; কিন্তু বৃহস্পতিবার সারারাত এমনকি শুক্রবার দুপর পর্যন্ত বাড়িতে ফেরেন না। ইতোমধ্যে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে নানা জায়গায় খুঁজতে থাকেন। শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন চামেলি পার্কের রাস্তার ঢালে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। ফেসবুকেও লাশের ছবি শেয়ার করেন কেউ কেউ। খবর পেয়ে পরিবারের লোকজনও সেখানে ছুটে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। সংবাদ পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত জাহিদের বাবা জামাল বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করছি। ওর উপার্জন দিয়ে আমাদের পরিবারটা চলত। এখন আমাদের কী হবে। ওর অসহায় স্ত্রী-সন্তানের কী হবে? এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে তার ব্যবহৃত রিকশাটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
