এবার গলা ও রগ কেটে হত্যাচেষ্টা

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent incident in Faridpur where a man was stabbed in the throat and had his leg tendons cut in an apparent murder attempt linked to a drug-trade dispute. A second man was also injured when locals beat him after a motorcycle accident during the escape.

Reported by:JugantorSingle source
04/03/26•চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মণ্ডলের হাট এলাকা

Killed

0

Injured

1

Summary

ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে ২০২৬ সালের ৪ মার্চ (বুধবার) রাতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ইকবাল শেখের গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টা চালানো হয়, তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। হামলা শেষে পালানোর সময় দুর্ঘটনায় পড়া জিয়া মণ্ডলকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Iqbal SheikhRashid SheikhRafiq SheikhJia Mondal

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/03/26open original ↗

এবার গলা ও রগ কেটে হত্যাচেষ্টা

ফরিদপুরে মাদক ব্যবসায় বিরোধে যুবক খুন এবার গলা ও রগ কেটে হত্যাচেষ্টা Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদপুর সদরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের যুবককে কুপিয়ে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে চরমাধবদিয়া ইউনিয়নে ইকবাল শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের আফজাল মণ্ডলের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল চরমাধবদিয়া ইউনিয়নের রশিদ শেখের ছেলে। এদিকে, সোমবার রাতে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন বসতি এলাকায় মাদক ব্যবসায় নিয়ে বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত নুরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রাজু শহরের রেল স্টেশন বাজার মুসলিম কলোনীর ২নং কুঠিবাড়ীর বাসিন্দা বাবলু কসাইয়ের ছেলে। বুধবার রাতে স্থানীয়রা একটি বাগানের ভেতর গোঙানির শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে, ইকবাল শেখের ওপর হামলা করে পালানোর সময় জিয়া মণ্ডল ও তার সহযোগী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা জিয়াকে ধরে গণপিটুনি দিলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। ইকবাল শেখের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে। জানা যায়, জিয়া মণ্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে কোন্দল থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ইকবাল শেখের ভাই রফিক শেখ বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।