নিখোঁজের পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে মিলল শিশুর লাশ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a confirmed murder resulting from a family feud over land, occurring within the valid 14-day recency window in Bangladesh.

Reported by:SamakalProthom AloJugantorCorroborated · 3 sources
28/09/26•Sualok

Killed

1

Injured

0

Summary

বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চার বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার ফুফুকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামির কক্ষের একটি বাক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

নর্গিছ সুলতানাতাইফা সুলতানাটিপু খানমাসুদ পারভেজ

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 29/09/26open original ↗

নিখোঁজের পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে মিলল শিশুর লাশ

নিখোঁজের পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, ফুফুর কক্ষের বাক্সে মিলল শিশুর লাশ তাইফা সুলতানা বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৬ বান্দরবান সদর উপজেলায় তাইফা সুলতানা (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগে তার ফুফু নারগিছ সুলতানাকে (৫২) আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নারগিছের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নারগিছ হত্যার দায় স্বীকার করেছেন। সোমবার বিকেলে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা ওই এলাকার টিপু খানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে তাইফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। এ সময় পরিবারের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, নারগিছ সুলতানা শিশুটিকে তাঁর কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে নারগিছের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর তাইফার মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের এক আত্মীয় জানান, তাইফার বাবা টিপু খান দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিলেন। প্রবাসে আয় করা অর্থ দিয়ে ভাই-বোনদের নামে যৌথভাবে জমি কিনে দেন তিনি। দেশে ফেরার পর ভাই-বোনদের সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে টিপুর বড় বোন নারগিছ সুলতানা কারাগার থেকে জামিনে বের হন। তাইফার বাবা টিপু খান বলেন, ‘আমার মেয়ের কী অপরাধ ছিল? তাকে এভাবে হত্যা করা হলো। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’ বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারগিছ সুলতানাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। - বিষয় : - বান্দরবান - মরদেহ উদ্ধার

Source 2: Jugantor · 04/07/26open original ↗

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক Advertisement বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম ছবি: সংগৃহীত বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে আটক জৌথান বমকে (৫৫) আদালতে পাঠানো হবে। শুক্রবার শেরকর পাড়া থেকে তাকে আটক করে সেনাবাহিনী। জৌথান বম থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল ফিয়ান বমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর একটি দল কেএনএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) সশস্ত্র দুটি সংগঠনের গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। তারই সূত্র ধরে পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে আশপাশের সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী। অভিযানের একপর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করে সেনাবাহিনী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি কানন সরকার জানান, অস্ত্রধারী জৌথান বমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Source 3: Prothom Alo · 29/09/26open original ↗

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ফুফুর কক্ষের বাক্সে

নিহত শিশু তায়িফা সুলতানা বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ফুফুর কক্ষ থেকে তায়িফা সুলতানা নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সকাল থেকে তায়িফা নিখোঁজ ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার ফুফু নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবার ধারণা করছে, ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বান্দরবানঅপরাধহত্যাশর্টস