পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

AI-classifiedconfidence 95%

Why this classification

A truck driver deliberately rammed and killed a petrol pump manager after a quarrel over fuel supply, and he also threatened him beforehand. The killing and the serious injury of another man are a concrete, recent violent act, not a road accident.

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
29/03/26•তুলারামপুর, যশোর-নড়াইল মহাসড়কের পাশে তানভীর ফিলিং স্টেশনের নিকট

Killed

1

Injured

0

Summary

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দারকে ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকচাপা দিয়ে হত্যা করে, যখন তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এতে জিহাদুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; ঘটনার প্রতিবাদে জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

নাহিদ সর্দার (নিহত, তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার)সুজাত মোল্যা (অভিযুক্ত ট্রাকচালক)জিহাদুল ইসলাম (আহত)সেকেন্দর আলী (ওসি, তুলারামপুর হাইওয়ে থানা)সাইফুল ইসলাম হিট্রু (যুগ্ম আহ্বায়ক, নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতি)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 29/03/26open original ↗

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ যশোর-নড়াইল মহাসড়কের পাশে তুলরামপুরের মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশন নড়াইল সংবাদদাতা প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৯:৪৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১০:২৯ নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লি গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাকচালকের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। বাগবিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম পেড়লি যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক সুজাত তার গাড়ি লক্ষ্য করে চাপা দেন। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু জিহাদকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

Source 2: Dhaka Post · 29/03/26open original ↗

পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা

সারাদেশ নড়াইল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, নড়াইলে সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা জেলা প্রতিনিধি নড়াইল ২৯ মার্চ ২০২৬, ১৩:৫৯ অ+ অ- নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করেছে নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতি। বিজ্ঞাপন রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু। তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এতে জিহাদুল ইসলাম নামে আরেকজন গুরুতর আহত হন। বিজ্ঞাপন নিহত নাহিদ সরদার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে এবং আহত জিহাদুল মোল্যা (২৯) তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং স্টেশনে ট্রাকে তেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় পাম্পের ম্যানেজার নাহিদের সঙ্গে ট্রাকচালক তর্কে জড়ায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেয়। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে পাম্পের কাজ সেরে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেয়। তখন সুজাত ট্রাক ঘুরিয়ে নাহিদের পেছন পেছন রওনা দেয়। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন থেকে ট্রাকচালক সুজাত নাহিদের গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সর্দার নিহত হন। গুরুতর আহত জিহাদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। বিজ্ঞাপন আরকে