খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি সাম্প্রতিক হামলা যেখানে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এবং তার স্ত্রী আহত হয়েছে। এটি স্পষ্টতই সহিংস অপরাধ, তাই সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:SamakalSingle source
18/05/26•সাতআনি গ্রাম, মহেশ্বরীপুর ইউনিয়ন

Killed

1

Injured

1

Summary

খুলনার কয়রায় রোববার দিবাগত রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ভবতোষ মৃধা (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী বিভা রানী গুরুতর আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 9

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ভবতোষ মৃধা (নিহত)বিভা রানী (আহত)মিজানুর রহমান খোকন (ইউপি সদস্য)শাহ আলম (ওসি, কয়রা থানা)

Affected infrastructure

বাড়ির বেড়ার নিচে খোঁড়া সুড়ঙ্গ

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 18/05/26open original ↗

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি কয়রা (খুলনা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৫:০৭ খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী বিভা রানীও গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতআনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবতোষ ওই গ্রামের মৃত যশোধর মৃধার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, গভীর রাতে চিৎকার শুনে তারা ওই বাড়িতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ভবতোষ ও তার স্ত্রী বিভা রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই ভবতোষের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, নিহত ভবতোষ মৃধা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। এক বছর আগে চাকরি ছেড়ে বাড়িতে এসে পার্শ্ববর্তী গিলাবাড়ি বাজারে ওষুধের দোকান করেছিলেন। ঘটনার রাতে তার বাড়ি থেকে হাক চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গিয়ে দেখতে পায় তার ঘরের বেড়ার নীচ দিয়ে খোঁড়া রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সুড়ঙ্গ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। কয়রা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্টে মাথা ও পিঠে কোপের দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। - বিষয় : - খুলনা - কুপিয়ে হত্যা