কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

AI-classifiedconfidence 60%

Why this classification

A young man was killed when a drum truck ran over him at a soil-cutting site, and his family alleges it was deliberate murder. The article also reports local BNP leaders pressuring the family to accept 500,000 taka to settle the matter, which supports treating it as a possible crime rather than a simple accident. The killing has not been officially confirmed as deliberate, so the confidence is moderate.

Reported by:JugantorSingle source
14/03/26•লস্করচালা, মধ্যপাড়া ইউনিয়ন, কালিয়াকৈর

Killed

1

Injured

0

Summary

গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় ১৪ মার্চ (শনিবার) মধ্যরাতে মাটি কাটার স্থানে ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নিহত হন। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা, এবং স্থানীয় বিএনপি নেতারা ৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চাপ দিচ্ছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

60% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মাসুম রানা (নিহত, ৩৫)নুর উদ্দিন (নিহতের বাবা)সনিয়া বেগম (নিহতের বড় বোন)নাসির উদ্দিন (মাটি ব্যবসায়ী)ওবায়দুল সিকদার (মধ্যপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক)ড্রাম ট্রাকের চালক (অজ্ঞাত)

Affected infrastructure

ফসলি জমিএলাকার রাস্তাঘাট

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/03/26open original ↗

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা Advertisement কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে লস্করচালা এলাকায় নাসির উদ্দিন নামের এক মাটি ব্যবসায়ীর ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় বিএনপি নেতারা তার পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করার জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে উপজেলার লস্করচালা এলাকায়। নিহত মাসুম রানা (৩৫) কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকার নুর উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে স্থানীয় কারখানায় বিক্রি করে আসছিল। এলাকাবাসী বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারছিল না। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। মাটি কাটার স্থানে ট্রাকের সিরিয়াল দেন মাসুম রানা। শনিবার রাতে উপজেলার হাটুরিয়াচালা এলাকায় মাটি কাটার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মাসুম। এ সময়ে ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর মধ্যপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল সিকদার ও মাটি ব্যবসায়ী নাসির উদ্দিন নিহতের বাড়িতে বৈঠক করেন। পরে সেখানে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব করেন। নিহতের বড় বোন সনিয়া বেগম বলেন, আমার ভাই মারা যায়নি। ওরে মারা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই।