ফতুল্লায় বাবার মতোই সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল ছেলের

AI-classifiedconfidence 95%

Why this classification

A gang called Sohag's group attacked Sabbir with a cutting weapon in the Shibu Market area of Fatullah, Narayanganj, over a drug business dispute. Sabbir was seriously injured and died on March 6 while receiving treatment at a Dhaka hospital, so this is a recent, concrete murder incident.

Reported by:JugantorSingle source
04/03/26•শিবু মার্কেট এলাকা, ফতুল্লা

Killed

1

Injured

0

Summary

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে সোহাগ গ্রুপের সদস্যরা ২০২৬ সালের ৪ মার্চ (বুধবার) রাতে শিবু মার্কেট এলাকায় সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ (শুক্রবার) রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Sohag group

Victim side

Locals

Other actors

Sabbir (30)SohagKhokonRabbiTanvir AhmedAbdul Mannan (OC, Fatullah Model Thana)

Tags

Drug WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Sohag group

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/03/26open original ↗

ফতুল্লায় বাবার মতোই সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল ছেলের

ফতুল্লায় বাবার মতোই সন্ত্রাসীদের হাতে প্রাণ গেল ছেলের Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে কুপিয়ে আহত করার দুদিন পর সাব্বির (৩০) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব মামাপাড়া এলাকার বাসিন্দা ইস্রাফিলের ছেলে। স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা ইস্রাফিলকে এর আগে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সাব্বির ও সোহাগ গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সোহাগ গ্রুপের হামলায় সাব্বির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে আসেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। বুধবার রাত ৩টার দিকে সাব্বির সেহরি খেতে শিবু মার্কেট এলাকায় গেলে সোহাগ গ্রুপের সদস্যরা তার ওপর আবারও হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুদিন আগে সাব্বিরকে কুপিয়ে আহত করা হয়েছিল।